• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

প্রথমবার একসঙ্গে তিন কিংবদন্তি

বিনোদন প্রতিবেদক    ২৪ জুন ২০২৬, ১২:১৪ পি.এম.
ছবি: সংগৃহীত

দেশের অভিনয় অঙ্গনের তিন কিংবদন্তি শিল্পী দিলারা জামান, আবুল হায়াত ও ডলি জহুর—দীর্ঘ ক্যারিয়ারে এবারই প্রথম একসঙ্গে পর্দায় হাজির হচ্ছেন। এর আগে আবুল হায়াতের নির্দেশনায় নির্মিত ‘শেষ পত্র’ নাটকে দিলারা জামান ও ডলি জহুর একসঙ্গে অভিনয় করলেও সেখানে পর্দায় ছিলেন না আবুল হায়াত। এবার ‘দাদি ভয়ংকর’ নাটকের মাধ্যমে তিনজনকেই এক ফ্রেমে দেখা যাবে।

রচনা ও পরিচালনায় রাহাত কবির নির্মিত নাটকটি প্রযুক্তি ও ইন্টারনেটের ইতিবাচক ও নেতিবাচক প্রভাবকে কেন্দ্র করে তৈরি। শুটিং ইতিমধ্যে সম্পন্ন হয়েছে।

নির্মাতা রাহাত কবির জানান, ইন্টারনেটের ভালো ও খারাপ—দুই দিকই রয়েছে। মানুষ চাইলে এর ইতিবাচক দিক কাজে লাগাতে পারে, আবার অপব্যবহারও করতে পারে। নাটকে মূলত ভালো দিক গ্রহণে উৎসাহ দেওয়া হয়েছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে আবুল হায়াত বলেন, নাটকটিতে কাজ করে তিনি খুবই আনন্দিত হয়েছেন। তাঁর মতে, প্রবীণ শিল্পীদের একসঙ্গে নিয়ে কাজ করা চ্যালেঞ্জিং হলেও নির্মাতা সফলভাবে তা সম্পন্ন করেছেন।

দিলারা জামান বলেন, প্রযুক্তি যেমন জীবনকে সহজ করেছে, তেমনি কিছু ঝুঁকিও তৈরি করেছে। নাটকের গল্পে সেই বিষয়গুলো তুলে ধরা হয়েছে। একইসঙ্গে তিনি জানান, কাজ করতে গিয়ে ‘শেষ পত্র’-এর স্মৃতিও মনে পড়েছে।

ডলি জহুর বলেন, দীর্ঘ সময় পর দিলারা জামান ও আবুল হায়াতের সঙ্গে একসঙ্গে কাজ করতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত। তাঁর ভাষায়, এই অভিজ্ঞতা ভাষায় প্রকাশ করা কঠিন।

নাটকটিতে আরও অভিনয় করেছেন নাদের চৌধুরী, করভী মিজান, আরশ খান ও প্রিয়ন্তী উর্বী। শিগগিরই নাটকটি একটি ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আলিয়ার শুটিং সেটে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ১
আলিয়ার শুটিং সেটে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ১
ফিফা প্রেসিডেন্টকে বাংলাদেশে আনার ঘোষণা দিলেন ডিজে সানজয়
ফিফা প্রেসিডেন্টকে বাংলাদেশে আনার ঘোষণা দিলেন ডিজে সানজয়
নতুন ছবিতে প্রিয়াঙ্কা-জোলি জুটি
নতুন ছবিতে প্রিয়াঙ্কা-জোলি জুটি