• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

মাদক থেকে বাঁচতে ক্রীড়াঙ্গনে সম্পৃক্ত হতে হবে: সেনাপ্রধান

নিজস্ব প্রতিবেদক    ২৭ জুন ২০২৬, ০৫:৩৩ পি.এম.
সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান
ছবি: সংগৃহীত

বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, ‘মাদক থেকে বাঁচতে নিজেদের ক্রীড়াঙ্গনে সম্পৃক্ত করতে হবে। সব ধরনের সমস্যা নিরসন করে ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে হবে।’

শনিবার (২৭ জুন) সকালে বনানীর আর্মি স্টেডিয়ামে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের একটি অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

সেনাপ্রধান বলেন, ‘দেশের মান-মর্যাদা সমুন্নত রাখতে অলিম্পিক অঙ্গনে ক্রীড়াবিদদের অংশগ্রহণ নতুন মাত্রা যোগ করবে। বর্তমান সরকার ক্রীড়া ক্ষেত্রে অনেক বেশি সহযোগী।’

তিনি বলেন, ‘ক্রীড়াবিদদের যদি সুযোগ দেওয়া হয়, তাহলে বিশ্বের বুকে তারা বুক উঁচিয়ে দেশের মর্যাদা আরো বৃদ্ধি করতে পারবে।’

এ সময় আগামী ২০৩০ সালে আন্তর্জাতিক অলিম্পিক ভিলেজ আয়োজনে সরকারের সহযোগিতা কামনা করেন জেনারেল ওয়াকার-উজ-জামান।

ভিওডি বাংলা/এফএ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান
মালয়েশিয়া-চীন সফর দেশের মানুষের স্বার্থে: প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত
চুপ থাকার কারণ জানালেন ডা. আবদুল্লাহ
ছবি: সংগৃহীত
মার্কিন দূতাবাসের নতুন সতর্কবার্তা