• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
বিরোধী দলের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে: রিজভী প্রধানমন্ত্রী তারেক রহমান বেইজিং পৌঁছেছেন আক্তারুল আলম ছিলেন সত্য ও স্বাধীনতার পক্ষে নির্ভীক কণ্ঠস্বর: মঈন খান সংখ্যালঘুদের অধিকার সুরক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার: মির্জা ফখরুল তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ দালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী ১৪ মাস পর ফিরছে ভিটামিন ‘এ’ ক্যাপসুল কর্মসূচি, শুরু ২৮ জুন বৈশ্বিক অর্থনৈতিক আলোচনায় যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান হরমুজে আটকে পড়া ১১ হাজার নাবিক সরাতে অভিযান শুরু শিক্ষার্থীদের জন্য নতুন ঘোষণা, বদলে গেল পরীক্ষার রুটিন

রক্তাক্ত বৃদ্ধকে ফেলে দেওয়ার সময় মাইক্রোচালক আটক

নরসিংদী প্রতিনিধি    ২৪ জুন ২০২৬, ০২:২৪ পি.এম.
ছবি: সংগৃহীত

নরসিংদীর পলাশে রক্তাক্ত ও গুরুতর আহত এক বৃদ্ধকে নির্জন স্থানে ফেলে দেওয়ার চেষ্টার অভিযোগে মনির হোসেন নামে এক মাইক্রোবাসচালককে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

বুধবার (২৪ জুন) সকাল ৮টার দিকে উপজেলার বাগদি এলাকার পাঁচদোনা-ঘোড়াশাল সড়কের পাশে এ ঘটনা ঘটে।

আটক মনির হোসেন বরিশালের বানারীপাড়া উপজেলার চিরাপাড়া গ্রামের মৃত জলিল হাওলাদারের ছেলে। তবে উদ্ধার হওয়া বৃদ্ধের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, বাগদি এলাকায় সড়কের পাশে একটি মাইক্রোবাস থামিয়ে রক্তাক্ত ও গুরুতর আহত এক বৃদ্ধকে ফেলে দেওয়ার চেষ্টা করছিলেন চালক। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা তাকে হাতেনাতে আটক করেন। এ সময় বিক্ষুব্ধ জনতা তাকে গণপিটুনি দিয়ে পুলিশে খবর দেয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চালককে হেফাজতে নেয় এবং মুমূর্ষু অবস্থায় থাকা বৃদ্ধকে উদ্ধার করে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মনির হোসেন দাবি করেন, ঢাকার গাবতলী এলাকার একটি পাম্পের সামনে চার থেকে পাঁচজন ব্যক্তি ওই বৃদ্ধকে মুমূর্ষু অবস্থায় তার গাড়িতে তুলে দেন। তাদের অনুরোধে তিনি বৃদ্ধকে হাসপাতালে নেওয়ার উদ্দেশ্যে রওনা হন। তবে পথে পুলিশি ঝামেলার আশঙ্কায় তিনি ভীত হয়ে নির্জন স্থানে বৃদ্ধকে ফেলে যাওয়ার সিদ্ধান্ত নেন।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন বলেন, ‘অজ্ঞাত পরিচয়ের ওই বৃদ্ধকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চালককে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।’

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নওগাঁ সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা, সতর্ক অবস্থানে বিজিবি
নওগাঁ সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা, সতর্ক অবস্থানে বিজিবি
যুবলীগ নেতা ‘টাইগার সোহেল’ গ্রেপ্তার
যুবলীগ নেতা ‘টাইগার সোহেল’ গ্রেপ্তার
আজ যেসব এলাকায় ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
আজ যেসব এলাকায় ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না