• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

১০ হাজার অনুপ্রবেশকারীকে বাংলাদেশে পাঠিয়েছি: শুভেন্দু

আন্তর্জাতিক ডেস্ক    ২৪ জুন ২০২৬, ০৯:৪২ এ.এম.
ছবি: সংগৃহীত

বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে ১০ হাজার ব্যক্তিকে বাংলাদেশে ফেরত পাঠানোর দাবি করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

মঙ্গলবার (২৩ জুন) পশ্চিমবঙ্গ বিধানসভার বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণের ওপর আলোচনায় বিরোধী দলনেতার বক্তব্যের জবাব দিতে গিয়ে তিনি এ তথ্য জানান।

মুখ্যমন্ত্রী বলেন, এখন পর্যন্ত ১০ হাজার অনুপ্রবেশকারীকে ফেরত পাঠানো হয়েছে। এছাড়া ১২টি হোল্ডিং সেন্টারে আরও ১ হাজার ৮০০ জন রয়েছেন, যাদের ধাপে ধাপে পাঠানো হচ্ছে।

তিনি দাবি করেন, যাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে তারা ভারতীয় নন, বরং অবৈধ অনুপ্রবেশকারী। ভারত সরকারের আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শুভেন্দু বলেন, সরকারি অর্থে পরিচালিত বিভিন্ন উন্নয়ন প্রকল্পের সুবিধা দেওয়া হলেও অবৈধ অনুপ্রবেশকারীদের জন্য কারাগারে থাকা, খাবার, পোশাক কিংবা চিকিৎসার ব্যয় বহন করা হবে না।

তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে রাজ্যে অবস্থানকারী অবৈধ অনুপ্রবেশকারীদের আটক রেখে কারাগারে পাঠানোর পরিবর্তে সরাসরি কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর কাছে হস্তান্তরের নীতি অনুসরণ করা হচ্ছে।

মুখ্যমন্ত্রী দাবি করেন, বৈধ ভারতীয় নাগরিকদের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। ধর্ম, সম্প্রদায় বা রাজনৈতিক পরিচয় নির্বিশেষে আইনসম্মতভাবে বসবাসকারী কেউ হয়রানির শিকার হবেন না।

তবে ভোটব্যাংকের রাজনীতির কারণে অবৈধ অনুপ্রবেশের বিষয়টি আর সহ্য করা হবে না বলেও মন্তব্য করেন তিনি।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ডা. জাহেদ নিজ সিদ্ধান্তে ঢাকা ফিরে গেছেন: ভারত
ডা. জাহেদ নিজ সিদ্ধান্তে ঢাকা ফিরে গেছেন: ভারত
ডেঙ্গু মোকাবিলায় শ্রীলঙ্কায় সেনা মোতায়েন
ডেঙ্গু মোকাবিলায় শ্রীলঙ্কায় সেনা মোতায়েন
তেলের ভবিষ্যৎ যাচ্ছে চীনের হাতে
সিএনএন’র বিশ্লেষণ তেলের ভবিষ্যৎ যাচ্ছে চীনের হাতে