• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
দানব হাসিনা ফিরলে অনেকের জীবন কালো করে দেবে: সংসদে রেহানা আক্তার ডা. জাহেদ নিজ সিদ্ধান্তে ঢাকা ফিরে গেছেন: ভারত ঝুঁকিপূর্ণ দেশে জলবায়ু অর্থায়ন সহজলভ্য করা প্রয়োজন: প্রধানমন্ত্রী ডেঙ্গু মোকাবিলায় শ্রীলঙ্কায় সেনা মোতায়েন খাদ্য অধিদপ্তরের নামে ‘ভুয়া’ ক্রয় আদেশ প্রচার, বিভ্রান্ত না হওয়ার অনুরোধ বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদকের মানবিক উদ্যোগ মন্ত্রীদের অনুপস্থিতি ও সংসদের শৃঙ্খলা নিয়ে যা বললেন স্পিকার টাঙ্গাইলে নলকূপের পানি পান করে হাসপাতালে ৩২ শিক্ষার্থী প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হতে রাতে চীন যাচ্ছেন দুই মন্ত্রী হেফাজতে ছাত্রলীগ কর্মীর মৃত্যুর ঘটনায় ডিবি কর্মকর্তা প্রত্যাহার

ডা. জাহেদ নিজ সিদ্ধান্তে ঢাকা ফিরে গেছেন: ভারত

ভিওডি বাংলা ডেস্ক    ২৩ জুন ২০২৬, ০৮:১৬ পি.এম.
ছবি: সংগৃহীত

বাংলাদেশের প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানকে ভারতে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল, তবে তিনি নিজ সিদ্ধান্তে ঢাকা ফিরে গেছেন বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় (এমইএ)।

মঙ্গলবার (২৩ জুন) সাপ্তাহিক ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ তথ্য জানান।

তিনি বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীর উপদেষ্টা ১৪ জুন একটি ব্যক্তিগত পাসপোর্ট ও সার্ক ভিসা নিয়ে ভারতে আসেন। তার উদ্দেশ্য ছিল ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) জ্যেষ্ঠ কর্মকর্তাদের ২৮তম বৈঠকে অংশ নেওয়া।

জয়সওয়াল জানান, দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অভিবাসন কর্মকর্তারা তাকে জিজ্ঞাসাবাদ করেন। পরে সফরের উদ্দেশ্য পুনরায় নিশ্চিত হওয়ার পর তাকে ভারতে প্রবেশের অনুমতি দেওয়া হয়। তবে তিনি নিজ ইচ্ছায় ঢাকা ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন।

এর আগে জাহেদ উর রহমানকে দিল্লি বিমানবন্দরে কিছু সময় আটকে রাখার ঘটনায় বাংলাদেশ সরকার ভারতের কাছে আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছিল। মূলত নিরাপত্তা-সংক্রান্ত একটি নজরদারি তালিকায় তার নাম থাকায় অভিবাসন কর্মকর্তারা তাকে সাময়িকভাবে আটকে রেখেছিলেন।

ভিওডি বাংলা/আরআই/এফএ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট
প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট
খাদ্য অধিদপ্তরের নামে ‘ভুয়া’ ক্রয় আদেশ প্রচার, বিভ্রান্ত না হওয়ার অনুরোধ
খাদ্য অধিদপ্তরের নামে ‘ভুয়া’ ক্রয় আদেশ প্রচার, বিভ্রান্ত না হওয়ার অনুরোধ
মন্ত্রীদের অনুপস্থিতি ও সংসদের শৃঙ্খলা নিয়ে যা বললেন স্পিকার
মন্ত্রীদের অনুপস্থিতি ও সংসদের শৃঙ্খলা নিয়ে যা বললেন স্পিকার