• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

বিএনপি নেতা শামীম উল্লাহ’র মৃত্যু, সেতুমন্ত্রী-ডিএসসিসি প্রশাসকের শোক

নিজস্ব প্রতিবেদক    ২১ জুন ২০২৬, ০৮:৪৬ পি.এম.
ছবি: সংগৃহীত

রাজধানীর কলাবাগান থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক শামীম উল্লাহ চিশতী মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রোববার (২১ জুন) রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। কয়েকদিন আগে হঠাৎ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে হাসপাতালে ভর্তি হন তিনি।

শামীম উল্লাহ চিশতীর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, নৌপরিবহন ও রেলমন্ত্রী শেখ রবিউল আলম, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু ও সদস্য সচিব তানভীর আহমেদ রবিন।

ভিওডি বাংলা/এফএ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা আর সহ্য করা হবে না: সেলিম ভূঁইয়া
বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা আর সহ্য করা হবে না: সেলিম ভূঁইয়া
মোহাম্মদপুরে আওয়ামী লীগের ১০ নেতাকর্মী আটক
মোহাম্মদপুরে আওয়ামী লীগের ১০ নেতাকর্মী আটক
স্বাধীনতা সংগ্রামী মোশারেফ হোসেনের মৃত্যুতে জাসদের শ্রদ্ধা
স্বাধীনতা সংগ্রামী মোশারেফ হোসেনের মৃত্যুতে জাসদের শ্রদ্ধা