• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

মালয়েশিয়ায় কারাবন্দি বাংলাদেশিদের ফেরানোর প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর

ভিওডি বাংলা ডেস্ক    ২১ জুন ২০২৬, ১১:৫৯ পি.এম.
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ায় কর্মরত আটক বাংলাদেশি শ্রমিকদের ফেরানোর উদ্যোগ নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে প্রবাসী শ্রমবাজার, শিক্ষা ব্যবস্থা ও ভবিষ্যৎ প্রজন্ম গঠনে নানা পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।

রোববার (২১ জুন) রাতে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের শাংগ্রি-লা হোটেলে আয়োজিত এক সুধী সমাবেশে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী তার বক্তব্যে প্রবাসীদের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, বহু বাংলাদেশি শ্রমি মালয়েশিয়ায় কাজ করেন। নানা কারণে অনেক প্রবাসী এখানে কারাগারে আটকে আছেন। এ সংখ্যা প্রায় ২ হাজার। কীভাবে তাদের মুক্ত করা যায়, সেই চেষ্টা করা হবে।’

প্রবাসীদের কল্যাণে আইনগত সীমার মধ্যেই সর্বোচ্চ সুবিধা আদায়ের প্রতিশ্রুতি জানিয়ে তিনি বলেন, ‘আইনের মধ্যে থেকে প্রবাসীদের জন্য যত সুবিধা আদায় করা যায়, সবকিছু করা হবে। হতাশ হওয়ার কোনো কারণ নেই। বাংলাদেশের সামনে অপার সম্ভাবনা রয়েছে, এজন্য পরিশ্রমের পাশাপাশি ধৈর্য ধরতে হবে। আমার পরিবারের সঙ্গে যা হয়েছে, এজন্য কোনো প্রতিশোধ নিতে চাই না। ধৈর্য ধারণ করে ধীরে ধীরে এগোতে হবে।’

মালয়েশিয়ায় শ্রমবাজার ব্যবস্থাপনা নিয়ে তিনি আরও বলেন, ‘মালয়েশিয়ায় যেন অদক্ষ শ্রমিক না আসে সেজন্য টেকনিক্যাল প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর করা হবে। মালয়েশিয়ায় প্রবাসী শ্রমবাজার খুলে দিতে দেশটির সরকারের সঙ্গেও আলোচনা করা হবে।’

শিক্ষা ও দক্ষতা উন্নয়ন প্রসঙ্গে তিনি জানান, মধ্যপ্রাচ্যে যাওয়ার প্রস্তুতি ও শিক্ষার্থীদের ভবিষ্যৎ দক্ষতা গড়ে তুলতে সরকার কাজ করবে, ‘আগামী এক বছরে যারা মধ্যপ্রাচ্যে যাবেন, তাদের বেসিক আরবি ভাষা শেখানোর চেষ্টা করবে সরকার। বাচ্চারা যেন নিজস্ব স্বকীয়তায় বেড়ে উঠতে পারে, সেই ব্যবস্থা করা হবে। স্কুলের সিলেবাসে পাঁচটি স্পোর্টসকে অন্তর্ভুক্ত করা হবে, সেখানে খেলার বিষয় হিসেবে থাকবে এবং শিক্ষার্থীদের কৃতকার্য হতে হবে।’

ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ করে গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়ে তিনি আরও বলেন, ‘অন্যদের প্রজন্মের দিকে না তাকিয়ে নিজেদের ভবিষ্যৎ প্রজন্মকে যোগ্য করে গড়ে তুলতে হবে। সন্তানদের পাঁচটি ভাষা শেখানো হবে, তার মধ্যে ইংরেজিকে বেশি গুরুত্ব দেওয়া হবে।’

ভিওডি বাংলা/এমএস   

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হান্নান মাসউদ দয়া করে বসুন, এটা শাহবাগ নয়: ডেপুটি স্পিকার
হান্নান মাসউদ দয়া করে বসুন, এটা শাহবাগ নয়: ডেপুটি স্পিকার
২৩৮৬৫ রাজনৈতিক মামলা প্রত্যাহার: সংসদে আইনমন্ত্রী
২৩৮৬৫ রাজনৈতিক মামলা প্রত্যাহার: সংসদে আইনমন্ত্রী
স্পিকারের সঙ্গে জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির সৌজন্য সাক্ষাৎ
স্পিকারের সঙ্গে জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির সৌজন্য সাক্ষাৎ