• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

লেবাননে হামলায় ইসরায়েলি সেনা নিহত, আহত ১৩

আন্তর্জাতিক ডেস্ক    ২১ জুন ২০২৬, ০৯:২৪ এ.এম.
ছবি: সংগৃহীত

লেবাননের দক্ষিণাঞ্চলে এক হামলায় একজন ইসরায়েলি সেনা নিহত এবং আরও ১৩ জন আহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। শনিবার সকালে রকেট ও ড্রোন হামলার মাধ্যমে এই হতাহতের ঘটনা ঘটে।

ইসরায়েলি সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইসরায়েল-এর প্রতিবেদনে বলা হয়েছে, লেবাননের কফার তেবনিত এলাকায় অবস্থানরত ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে একযোগে রকেট ও ড্রোন হামলা চালানো হয়। এতে একজন সেনা নিহত হন এবং আহত হন আরও ১৩ জন।

প্রতিবেদন অনুযায়ী, ওই সেনারা হিজবুল্লাহর একটি বড় ভূগর্ভস্থ স্থাপনা দখলের অভিযানে অংশ নিচ্ছিলেন। আলি তাহের রিজ এলাকার নিচে ওই স্থাপনা অবস্থিত বলে জানানো হয়েছে।

এর আগে শুক্রবার একই স্থাপনা দখলের অভিযানের সময় আরও চারজন ইসরায়েলি সেনা নিহত হন বলে দাবি করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফের উত্তাল পাকিস্তানের কাশ্মীর, পুলিশসহ নিহত ২৪
ফের উত্তাল পাকিস্তানের কাশ্মীর, পুলিশসহ নিহত ২৪
ইরানের সঙ্গে সংলাপ নিয়ে নতুন তথ্য দিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট
ইরানের সঙ্গে সংলাপ নিয়ে নতুন তথ্য দিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট
লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৪ হাজার ছাড়াল
লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৪ হাজার ছাড়াল