• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আধিপত্যবাদের কাছে মাথা নত করলে ছাড় নয়: গোলাম পরওয়ার যুক্তরাষ্ট্রে মেসিদের জন্য ৫০০ কেজি গরুর মাংস পাঠাল আর্জেন্টিনা চট্টগ্রামের ফটিকছড়িতে বীর মুক্তিযোদ্ধার মরদেহ উদ্ধার হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে আওয়ামী লীগের মামলা ইরানের সঙ্গে সংলাপ নিয়ে নতুন তথ্য দিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট রৌমারীতে ৭ দিন ধরে সীমান্ত শুন্যরেখায় ৫ যুবক তিন বড় ইস্যুতে ‘কোনো আপস নয়’ রাজপথে থাকার ঘোষণা পাটওয়ারীর বাংলাদেশিদের সমর্থন চাইলেন মার্কিন রাষ্ট্রদূত সমুদ্রসম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী সেতু কর্তৃপক্ষের ‘সঞ্জিবনী কোর্স’ সম্পন্ন, দক্ষতা বৃদ্ধিতে নতুন উদ্যোগ

ইরানের সঙ্গে সংলাপ নিয়ে নতুন তথ্য দিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক    ২০ জুন ২০২৬, ১০:৩০ পি.এম.
যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন দফার আলোচনা আগামী রোববার শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। একই সঙ্গে হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা বাড়লেও সেটি বন্ধ হয়ে যাওয়ার কোনো প্রমাণ নেই বলে দাবি করেছেন তিনি।

শনিবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে জেডি ভ্যান্স বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার ইতোমধ্যে সুইজারল্যান্ডে পৌঁছেছেন। আলোচনায় অংশ নিতে তিনি নিজেও শিগগির সেখানে যাওয়ার পরিকল্পনা করছেন। খবরটি প্রকাশ করেছে সিজিটিএন।

তিনি বলেন, “আলোচনা রোববার থেকেই শুরু হতে পারে বলে আমরা আশা করছি।”

এদিকে একই দিনে ইরানের প্রধান সামরিক কমান্ড খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা দেয়। তাদের দাবি, সম্প্রতি স্বাক্ষরিত শান্তি সমঝোতা স্মারকের শর্ত যুক্তরাষ্ট্র লঙ্ঘন করেছে এবং দক্ষিণ লেবাননে যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ করেছে ইসরায়েল।

তবে এ বিষয়ে ভিন্ন অবস্থান নিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেন, হরমুজ প্রণালি বন্ধ হয়ে গেছে—এমন কোনো তথ্য যুক্তরাষ্ট্রের কাছে নেই।

ফক্স নিউজকে তিনি আরও বলেন, “ইরান হরমুজ প্রণালি বন্ধ করে দিয়েছে এমন কোনো প্রমাণ আমরা দেখছি না। তবে সেখানে যদি মাইন পাতা হয়ে থাকে, সেগুলো অপসারণ করতে কিছু সময় লাগবে।”

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ট্রাম্পকে ৪০ কোটি ডলারের বিলাসবহুল বিমান উপহার দিল কাতার
ট্রাম্পকে ৪০ কোটি ডলারের বিলাসবহুল বিমান উপহার দিল কাতার
পাখতুনখোয়ায় সড়কপথে পেতে রাখা বোমা বিস্ফোরণ, নিহত ৭
পাখতুনখোয়ায় সড়কপথে পেতে রাখা বোমা বিস্ফোরণ, নিহত ৭
ইরান–যুক্তরাষ্ট্র আলোচনায় নতুন গতি
ইরান–যুক্তরাষ্ট্র আলোচনায় নতুন গতি