• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

হরমুজ প্রণালিতে টোল বসানোর হুমকি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক    ২১ জুন ২০২৬, ০৮:৪৮ এ.এম.
ছবি: সংগৃহীত

যুদ্ধ বন্ধে চূড়ান্ত চুক্তিতে পৌঁছাতে ইরান ব্যর্থ হলে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিতে টোল বসানোর হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তিনি বলেন, মধ্যপ্রাচ্যের দেশগুলোর সুরক্ষায় যুক্তরাষ্ট্র যে দীর্ঘদিন ধরে বিপুল অর্থ ব্যয় করছে, তার ক্ষতিপূরণ হিসেবেই এই টোল আদায় করা হতে পারে।

গত শনিবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সকালে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এ হুঁশিয়ারি দেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি লেখেন, ইরানের সঙ্গে শেষ পর্যন্ত কোনো চুক্তি না হলে হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে টোল আরোপ করা হবে এবং তা থেকে প্রাপ্ত অর্থ সরাসরি যুক্তরাষ্ট্রের তহবিলে যাবে।

ট্রাম্প আরও উল্লেখ করেন, যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যের দেশগুলোর ‘অভিভাবক’ হিসেবে নিরাপত্তা দিয়ে আসছে। এই নিরাপত্তা রক্ষায় ওয়াশিংটনের যে ব্যয় হচ্ছে, তা পুনরুদ্ধার করতেই এই পরিকল্পনা নেওয়া হতে পারে।

বিশ্বের জ্বালানি তেলের একটি বড় অংশ প্রতিদিন হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হয়। কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জলপথে টোল আরোপের এমন হুমকি আন্তর্জাতিক তেলবাজার ও বৈশ্বিক রাজনীতিতে বড় ধরনের অস্থিরতা তৈরি করতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকেরা।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফের উত্তাল পাকিস্তানের কাশ্মীর, পুলিশসহ নিহত ২৪
ফের উত্তাল পাকিস্তানের কাশ্মীর, পুলিশসহ নিহত ২৪
ইরানের সঙ্গে সংলাপ নিয়ে নতুন তথ্য দিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট
ইরানের সঙ্গে সংলাপ নিয়ে নতুন তথ্য দিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট
লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৪ হাজার ছাড়াল
লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৪ হাজার ছাড়াল