• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

প্রশ্নপত্র ফাঁস ও জালিয়াতি চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

রংপুর প্রতিনিধি    ২১ জুন ২০২৬, ০৫:২৫ এ.এম.
ছবি: সংগৃহীত

রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) পরিচালিত একটি বিশেষ অভিযানে প্রশ্নপত্র ফাঁস ও জালিয়াতি চক্রের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে।

শনিবার (২০ জুন) রাত দেড়টার দিকে মহানগরীর ধাপ জেল রোডের আরজি ডায়াগনস্টিক সেন্টার সংলগ্ন একটি ভবনে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, ১. কোতয়ালী থানার কামাল কাছনা চিরারমিলের মোঃ ফেরদৌস আলমের ছেলে মোঃ তাওরাত আকরাম (২৭), ২. সাতগাড়া গ্রামের মোঃ মোবারক আলীর ছেলে মোঃ বাধন মিয়া (৩৭), ৩. ধাপ মোহাম্মদপুরের মৃত মজিবর রহমানের ছেলে মোঃ সাহেব আলী (২৬), ৪. বদরগঞ্জ থানার তালুক দামোদরপুরের ইমদাদুল হকের ছেলে মোঃ আতিকুর রহমান (৩৪), ৫. মোঃ আশরাফুল ইসলাম (৩৬), ৬. পার্বতীপুর থানার তেলীপাড়া গ্রামের রিয়াজুল ইসলামের ছেলে মোঃ হাফিজ আল মামুন (২০)।

অভিযানকালে তাদের থেকে ১৫টি স্ট্যাম্প, ০৮টি স্বাক্ষরিত চেক, ০৩টি জাতীয় পরিচয়পত্র, ০৪টি মূল সনদপত্র (সার্টিফিকেট) এবং ০৫টি স্মার্টফোন উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত আলামত এবং প্রাথমিক অনুসন্ধানে একটি সংঘবদ্ধ জালিয়াতি চক্রের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তি ও নেটওয়ার্ক শনাক্তে তদন্ত অব্যাহত আছে।

জননিরাপত্তা নিশ্চিতকরণ, প্রতারণা ও সাইবারভিত্তিক অপরাধ দমন এবং অপরাধীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানায় রংপুর মেট্রোপলিটন পুলিশ।

ভিওডি বাংলা/আ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আনসার সদস্যদের তৎপরতায় বরিশাল মেডিকেলে পকেটমার আটক
আনসার সদস্যদের তৎপরতায় বরিশাল মেডিকেলে পকেটমার আটক
দাড়িয়াল মিয়া বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে বিডিজেএর অভিনন্দন
গোল্ডকাপ চ্যাম্পিয়ন দাড়িয়াল মিয়া বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে বিডিজেএর অভিনন্দন
নতুন বাংলাদেশ গঠনে মতুয়া দর্শন গুরুত্বপূর্ণ: সংস্কৃতিমন্ত্রী
নতুন বাংলাদেশ গঠনে মতুয়া দর্শন গুরুত্বপূর্ণ: সংস্কৃতিমন্ত্রী