টপ নিউজ
রামপুরায় ৪২ ভরি স্বর্ণ উদ্ধার করলো এপিবিএন
নিজস্ব প্রতিবেদক
২০ জুন ২০২৬, ০৫:৩০ পি.এম.

ছবি: সংগৃহীত
রাজধানীর রামপুরায় অভিযান চালিয়ে ৪২.৪৪ ভরি স্বর্ণ উদ্ধার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
শনিবার (২০ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে রামপুরা থানা সংলগ্ন টিভি ভবনের সামনে স্থাপিত চেকপোস্টে তল্লাশি চালিয়ে এই স্বর্ণ উদ্ধার করা হয়।
এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান বলে জানিয়েছে ১ এপিবিএন।







