ফুটপাত দখলমুক্ত করতে ডিএসসিসির অভিযানের আগে মাইকিং

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওতাধীন ধানমন্ডি এলাকার সায়েন্স ল্যাবরেটরি সংলগ্ন মিরপুর রোডের বিপরীতে অবস্থিত হাউজ নম্বর-১ ও রোড নম্বর-২ এলাকার ফুটপাত ও জনসাধারণের চলাচলের পথ অবৈধ দখলমুক্ত করার মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।
শুক্রবার (১৯ জুন) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) থেকে মাইকিং করে সতর্কতায় বলা হয়, শনিবার (২০ জুন) এসব স্থানে অভিযান চালানো হবে। এ সময় ফুটপাত ও সড়কের উপর স্থাপিত অবৈধ স্থাপনা, অস্থায়ী দোকানপাট এবং অন্যান্য অবৈধ দখলদারদের স্বেচ্ছায় স্থাপনা অপসারণের জন্য সতর্ক করা হয়।
ডিএসসিসির পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থে চালানো এ কার্যক্রমের মাধ্যমে পথচারীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা, যানজট হ্রাস এবং নগরীর শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
ভিওডি বাংলা/বিন্দু







