জঙ্গল সলিমপুরে র্যাব সদস্য হত্যা, পলাতক আসামি গ্রেপ্তার

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর এলাকায় র্যাব সদস্য হত্যা মামলার এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-৭। গ্রেফতার ব্যক্তির নাম আলী আকবর (২৬)।
র্যাব-৭ জানায়, গত ১৮ জুন ২০২৬ বিকেলে সীতাকুণ্ড থানার সলিমপুর ইউনিয়নের ছিন্নমূল ১ নম্বর সমাজ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে আলী আকবরকে গ্রেপ্তার করা সম্ভব হয়।
গ্রেপ্তারকৃত আলী আকবর ছিন্নমূল ৪ নম্বর সমাজ এলাকার আলী আহমদের ছেলে। তদন্তে জানা যায়, গত ২২ জানুয়ারি ২০২৬ তারিখে সীতাকুণ্ড থানায় দায়ের করা র্যাব সদস্য হত্যা, সরকারি কাজে বাধাদানসহ একাধিক ধারার মামলায় তার নাম উঠে আসে।
পরে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করার জন্য তাকে সীতাকুণ্ড থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
ভিওডি বাংলা/রানা সাত্তার/এমএস







