• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: ডিএসসিসি প্রশাসক আদালতে তথ্য সংগ্রহে পুলিশের বাধা, আহত ২ সাংবাদিক টেক্সটাইলে আধুনিক প্রযুক্তি ব্যবহারে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: শিক্ষামন্ত্রী দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ব্রাজিলে যোগদান জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যা, পলাতক আসামি গ্রেপ্তার প্রধানমন্ত্রীকে দেখতে শিশুদের ‘ভোঁ দৌড়’, মাঠজুড়ে উচ্ছ্বাস ভার্সাই প্রাসাদে ট্রাম্পের মধ্যরাতের নাটক রামপুরায় ৪২ ভরি স্বর্ণ উদ্ধার করলো এপিবিএন আর্মি স্টেডিয়ামে জমজমাট গোল্ডকাপ ফাইনাল, পুরস্কার বিতরণে প্রধানমন্ত্রী আগস্টেই চালু হচ্ছে ঢাকা-পাবনা ট্রেন চলাচল: রেলমন্ত্রী

রাজধানীতে চুরি হওয়া টয়োটা গাড়ি উদ্ধার করল পুলিশ, আটক ১

নিজস্ব প্রতিবেদক    ২০ জুন ২০২৬, ০৪:৫৬ পি.এম.
ছবি: সংগৃহীত

রাজধানীর শাহআলী এলাকায় চুরি হওয়া একটি টয়োটা প্রাইভেটকার উদ্ধার করেছে পুলিশ, একই অভিযানে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তির নাম জলিল মিয়া (২৯)।

শাহআলী থানা পুলিশ জানায়, শুক্রবার (১৯ জুন) সকাল আনুমানিক ১০টা ৫০ মিনিটে রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে চোরাই গাড়িটি উদ্ধারসহ জলিল মিয়াকে আটক করা হয়।

ঘটনার বিবরণে জানা যায়, মঙ্গলবার (১৬ জুন) বিকেল আনুমানিক ৩টার দিকে শাহআলী থানাধীন ব্লক-জি এলাকার সুরমা ভবনের নিচতলার গ্যারেজ থেকে ভিকটিম মো. রুহুল আমিন সবুজের মালিকানাধীন একটি টয়োটা প্রাইভেটকার চুরি হয়। যার আনুমানিক মূল্য ৫ লাখ টাকা। এ ঘটনায় ভিকটিমের অভিযোগের ভিত্তিতে শাহআলী থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়।

পুলিশ আরও জানায়, মামলার পর সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানা এলাকায় অবস্থান চিহ্নিত করে গাড়িটি উদ্ধার করা হয় এবং অভিযুক্ত জলিল মিয়াকে গ্রেফতার করা হয়। 

পরবর্তীতে গ্রেপ্তারকৃতকে আদালতে সোপর্দ করা হয়েছে।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রামপুরায় গুলিবিদ্ধ ‘কাইল্লা পলাশ’ মারা গেছেন
রামপুরায় গুলিবিদ্ধ ‘কাইল্লা পলাশ’ মারা গেছেন
ফুটপাত দখলমুক্ত করতে ডিএসসিসির অভিযানের আগে মাইকিং
ফুটপাত দখলমুক্ত করতে ডিএসসিসির অভিযানের আগে মাইকিং
মুগদায় বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৫
মুগদায় বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৫