• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: ডিএসসিসি প্রশাসক আদালতে তথ্য সংগ্রহে পুলিশের বাধা, আহত ২ সাংবাদিক টেক্সটাইলে আধুনিক প্রযুক্তি ব্যবহারে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: শিক্ষামন্ত্রী দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ব্রাজিলে যোগদান জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যা, পলাতক আসামি গ্রেপ্তার প্রধানমন্ত্রীকে দেখতে শিশুদের ‘ভোঁ দৌড়’, মাঠজুড়ে উচ্ছ্বাস ভার্সাই প্রাসাদে ট্রাম্পের মধ্যরাতের নাটক রামপুরায় ৪২ ভরি স্বর্ণ উদ্ধার করলো এপিবিএন আর্মি স্টেডিয়ামে জমজমাট গোল্ডকাপ ফাইনাল, পুরস্কার বিতরণে প্রধানমন্ত্রী আগস্টেই চালু হচ্ছে ঢাকা-পাবনা ট্রেন চলাচল: রেলমন্ত্রী

আগস্টেই চালু হচ্ছে ঢাকা-পাবনা ট্রেন চলাচল: রেলমন্ত্রী

পাবনা প্রতিনিধি    ২০ জুন ২০২৬, ০৫:০৬ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

পাবনা ও ঢাকার মধ্যে সরাসরি রেল যোগাযোগ শিগগিরই চালু হতে যাচ্ছে, আগামী আগস্ট থেকেই এ রুটে ট্রেন চলাচল শুরু করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন সড়ক, রেল ও নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।

শনিবার (২০ জুন) বিকেলে পাবনা সার্কিট হাউজ মিলনায়তনে সরকারি কর্মকর্তা ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, ঢাকা-পাবনা রুটের লোকোমোটিভ ইতোমধ্যেই প্রস্তুত রয়েছে এবং আগামী মাসে নতুন কিছু কোচ যুক্ত হবে। সবকিছু ঠিক থাকলে অগ্রাধিকার ভিত্তিতে আগামী আগস্টে এই রুটে সরাসরি ট্রেন চলাচল শুরু হবে।

তিনি আরও জানান, পরিবহন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে মালিক-শ্রমিকদের সঙ্গে সমন্বিত উদ্যোগ নেওয়া হবে। কোনো বিশেষ গোষ্ঠীকে সুবিধা দেওয়ার পরিবর্তে জনস্বার্থ ও জনআকাঙ্ক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।

রবিউল আলম বলেন, খুব দ্রুতই দেশে আন্তর্জাতিক মানের ‘মাল্টি-মোডাল’ যোগাযোগ ব্যবস্থা দৃশ্যমান হবে।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাবনা সদর আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা-২ আসনের সংসদ সদস্য সেলিম রেজা হাবিব, পাবনা-৪ আসনের সংসদ সদস্য আবু তালেব মন্ডল, জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার সুফী উল্লাহসহ স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতারা।

ভিওডি বাংলা/এম এস রহমান/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বড় ছেলে হত্যায় ছোট ছেলের বিরুদ্ধে বাবার মামলা
মোটরসাইকেল নিয়ে বিরোধ বড় ছেলে হত্যায় ছোট ছেলের বিরুদ্ধে বাবার মামলা
ফের পুশ ইনের চেষ্টা, ঠেকিয়ে দিলো বিজিবি
ফের পুশ ইনের চেষ্টা, ঠেকিয়ে দিলো বিজিবি
নতুন ঘর পাচ্ছেন সেই অসহায় মধু বুড়ি
নতুন ঘর পাচ্ছেন সেই অসহায় মধু বুড়ি