• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

‘অগ্রযাত্রা প্রতিদিন’এর ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর গ্রেপ্তার

বগুড়া প্রতিনিধি    ২০ জুন ২০২৬, ১২:৫৭ এ.এম.
ছবি-সংগৃহীত

সাইবার সুরক্ষা আইনে দায়ের করা মামলায় 'দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন' পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মো. রেজানুর ইসলামকে (৪০) গ্রেপ্তার করেছে বগুড়া জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

বৃহস্পতিবার (১৮ জুন) রাত ১১টায় গাজীপুর জেলার গাছা থানার বোর্ডবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। সে ওই মামলার এজাহারভুক্ত ২ নম্বর আসামি।

গ্রেপ্তার রেজানুর গাজীপুর জেলার জয়দেবপুর থানার বসুরা এলাকার বাসিন্দা এবং জলিল মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৪ মে ২০২৬ তারিখে অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকায় 'দুর্নীতির বিতর্কে প্রতিমন্ত্রী মীর শাহে আলম' শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। এছাড়া ১১ জুন পত্রিকাটির একটি ফেসবুক পেজে 'বগুড়ায় প্রধানমন্ত্রীর সাথে দুর্নীতিবাজ প্রতিমন্ত্রীর জালিয়াতি ফাঁস' শিরোনামসহ আরও কিছু সংবাদ প্রকাশ করা হয় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় মো. তানভীর আলম বাদী হয়ে গত ১৭ জুন বগুড়া সদর থানায় পত্রিকার সম্পাদক, ভারপ্রাপ্ত সম্পাদকসহ ৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

মামলার তদন্তভার বগুড়া জেলা গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক (এসআই) রহমাতুল্লাহ মানিকের ওপর ন্যস্ত করা হয়। পরবর্তীতে তার নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। বিকালে তাকে বগুড়া আদালতে মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

ভিওডি বাংলা/বিন্দু

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রধানমন্ত্রী ঘোষিত উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে: টুকু
প্রধানমন্ত্রী ঘোষিত উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে: টুকু
চাঁদা না পেয়ে বিউটি পার্লারে হামলা, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা
চাঁদা না পেয়ে বিউটি পার্লারে হামলা, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা
জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী
জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী