প্রতিমন্ত্রী আমিনুল হকের ফেসবুক আইডি হ্যাক, বিভ্রান্ত না হওয়ার আহ্বান

প্রতিমন্ত্রী আমিনুল হকের ফেসবুক আইডি হ্যাকড হয়েছে বলে সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এতে বলা হয়, একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে তার ব্যক্তিগত ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে এ ধরনের কার্যক্রম চালাচ্ছে।
বিজ্ঞপ্তিতে সবাইকে অনুরোধ জানানো হয়েছে, বর্তমান সময়ে তার আইডি থেকে কোনো অসঙ্গতিপূর্ণ, বিভ্রান্তিকর বা অনাকাঙ্ক্ষিত পোস্ট প্রকাশিত হলে তা যেন কেউ বিশ্বাস না করেন বা এ বিষয়ে বিভ্রান্ত না হন। এসব কর্মকাণ্ডের দায় প্রতিমন্ত্রী আমিনুল হকের নয় বলে উল্লেখ করা হয়েছে। বরং এটি তার ভাবমূর্তি ক্ষুণ্ন করার সুপরিকল্পিত ষড়যন্ত্রের অংশ বলে দাবি করা হয়।
এতে আরও জানানো হয়, আইডিটি পুনরুদ্ধারের কাজ ইতোমধ্যে চলমান রয়েছে। পুনরুদ্ধার সম্পন্ন হলে আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানানো হবে।
সবশেষে সবাইকে এ বিষয়ে সচেতন থাকা এবং সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।
ভিওডি বাংলা/এমএস







