• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ড. ইউনূস আমাকে মাস্টারমাইন্ড বলেননি: মাহফুজ আলম ‘বাংলাদেশ’ নামে সড়ক হচ্ছে আর্জেন্টিনায় বাংলাদেশ আগামীতে বিশ্বকে নেতৃত্ব দিতে পারবে: শিক্ষামন্ত্রী চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: রাষ্ট্রপতি পাঠ্যক্রমে খেলাধুলা অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া চলছে: প্রধানমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে বিএনপি অঙ্গীকারবদ্ধ: ত্রাণমন্ত্রী চাঁদা না পেয়ে বিউটি পার্লারে হামলা, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী নারায়ণগঞ্জে পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণে আহত ১৫ রাজধানীর পল্লবীতে হাতেনাতে ছিনতাইকারীকে আটক করল ট্রাফিক পুলিশ

শ্রীমঙ্গলে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘হারমোনি ফেস্টিভ্যাল’

সিলেট প্রতিনিধি    ১৯ জুন ২০২৬, ০৬:২৩ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

সিলেটের শ্রীমঙ্গলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ঐতিহ্য, সংস্কৃতি ও বৈচিত্র্যময় খাদ্যপণ্যকে কেন্দ্র করে শুরু হয়েছে তিন দিনব্যাপী বর্ণাঢ্য ‘হারমোনি ফেস্টিভ্যাল’। টেকসই সাংস্কৃতিক পর্যটন বিকাশের লক্ষ্য নিয়ে আয়োজিত এ উৎসবের উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রী।

শুক্রবার (১৯ জুন) শ্রীমঙ্গলের ফুলছড়া চা বাগান মাঠে উৎসবটির উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মিজ আফরোজা খানম, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, এমপি।

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে দেশের পর্যটন খাতকে এগিয়ে নেওয়ার কাজ চলছে। পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি এবং এথনিক ট্যুরিজম বিকাশে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে।

তিনি আরও বলেন, স্থানীয়দের দাবির পরিপ্রেক্ষিতে নৃগোষ্ঠী সাংস্কৃতিক একাডেমি প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি বিদেশি পর্যটক আকর্ষণের জন্য সিলেট বিমানবন্দর সম্প্রসারণের পরিকল্পনাও হাতে নেওয়া হয়েছে। তাঁর ভাষায়, সিলেটকে পর্যটনের মাধ্যমে বিশ্বদরবারে তুলে ধরা হবে।

প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে আঞ্চলিক ভারসাম্যপূর্ণ উন্নয়ন ও পর্যটন খাতে কমিউনিটি ট্যুরিজম, এথনিক ও ওয়াটার ট্যুরিজমকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এ লক্ষ্যে ক্ষুদ্র নৃগোষ্ঠীর বিলুপ্তপ্রায় সংস্কৃতি সংরক্ষণ ও পুনরুজ্জীবনের জন্য হারমোনি ফেস্টিভ্যাল আয়োজন করেছে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।

তিনি আরও বলেন, বিশ্বের পর্যটকদের কাছে নির্দিষ্ট অঞ্চলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংস্কৃতি ও জীবনধারা গুরুত্বপূর্ণ আকর্ষণ হিসেবে কাজ করে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম. নাসের রহমান, মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মিজ ফাহমিদা আখতার, এনডিসি এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

উল্লেখ্য, হারমোনি ফেস্টিভ্যাল সিজন-২ এ মোট ২৭টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্টলে তাদের উৎপাদিত পণ্য, ঐতিহ্যবাহী খাবার, পোশাক, গহনা এবং শিকারে ব্যবহৃত তীর-ধনুকসহ বিভিন্ন উপকরণ প্রদর্শন করা হচ্ছে। পাশাপাশি নাচ, গান ও ধর্মীয় আচারসহ নিজস্ব সংস্কৃতিও দর্শনার্থীদের সামনে তুলে ধরা হচ্ছে।

আয়োজকরা মনে করছেন, এ আয়োজন শ্রীমঙ্গল ও আশপাশের এলাকার ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংস্কৃতি প্রচার, পর্যটন বিকাশ এবং অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ইতোমধ্যে মনিপুরি জনগোষ্ঠীর একটি কমিউনিটি বেইজড ট্যুরিজম সফলভাবে পরিচালিত হচ্ছে।

বাংলাদেশ ট্যুরিজম বোর্ড জানিয়েছে, ভবিষ্যতে পর্যটন শিল্পে পণ্য উন্নয়ন ও প্রচারের অংশ হিসেবে এ ধরনের আয়োজন প্রতিবছর শ্রীমঙ্গলে নির্দিষ্ট সময়ে আয়োজনের পরিকল্পনা রয়েছে। এতে ট্যুর অপারেটররা ইনবাউন্ড প্যাকেজ তৈরি ও বিপণন করতে পারবেন এবং বিদেশি পর্যটকরাও আগাম পরিকল্পনা করে অংশ নিতে পারবেন।

ভিওডি বাংলা/এমএস  

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নারায়ণগঞ্জে পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণে আহত ১৫
নারায়ণগঞ্জে পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণে আহত ১৫
মুন্সীগঞ্জে খাল খনন কাজের উদ্বোধন করলেন এলজিইডি প্রতিমন্ত্রী
মুন্সীগঞ্জে খাল খনন কাজের উদ্বোধন করলেন এলজিইডি প্রতিমন্ত্রী
‘গুলি করা হবে’ শাহজাহান চৌধুরীকে!
‘গুলি করা হবে’ শাহজাহান চৌধুরীকে!