• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

লেবাননে যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল ও হিজবুল্লাহ

আন্তর্জাতিক ডেস্ক    ১৯ জুন ২০২৬, ০৯:৩৯ পি.এম.
ছবি: সংগৃহীত

রাতভর তীব্র সংঘাত ও পাল্টাপাল্টি হামলার পর অবশেষে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল ও ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। শুক্রবার স্থানীয় সময় বিকেল ৪টা থেকে এই যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা রয়েছে।

শুক্রবার (১৯ জুন) আন্তর্জাতিক বার্তাসংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই মার্কিন কর্মকর্তা বলেন, ‘হিজবুল্লাহ এবং ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।’

তিনি আরও জানান, যুক্তরাষ্ট্র ও কাতারের মধ্যস্থতাকারীরা যৌথভাবে এই চুক্তির কাঠামো তৈরি করেছেন এবং এতে ইরানও সহযোগিতা করেছে।

শুক্রবার দিনের শুরুতে দুই পক্ষের মধ্যে ব্যাপক গোলাগুলির পর মার্কিন প্রশাসন জানায়, “আমরা বুঝতে পারছি যে আজ সকালের সংঘাতের পর ইসরায়েল ও হিজবুল্লাহ এখন একটি যুদ্ধবিরতির অবস্থানে রয়েছে।”

এর আগে বৃহস্পতিবার রাতভর লেবাননে ব্যাপক বিমান হামলা চালায় ইসরায়েল। এর জেরে শুক্রবার সুইজারল্যান্ডে পূর্বনির্ধারিত যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা স্থগিত করা হয়। এতে লেবানন-ইসরায়েল সীমান্তে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, রাতভর ইসরায়েলি বিমান হামলায় অন্তত ১৮ জন নিহত হয়েছেন। অন্যদিকে দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর হামলায় ৪ ইসরায়েলি সেনা প্রাণ হারিয়েছেন।

হিজবুল্লাহর এক আইনপ্রণেতা রয়টার্সকে জানান, তেহরান স্পষ্টভাবে জানিয়েছে- পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি কার্যকর না হওয়া পর্যন্ত ওয়াশিংটনের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়া সম্ভব নয়।

চুক্তির শর্ত অনুযায়ী, যুক্তরাষ্ট্র, ইরান এবং তাদের মিত্রদের লেবাননসহ সব ফ্রন্টে অবিলম্বে ও স্থায়ীভাবে সামরিক অভিযান বন্ধের ঘোষণা দিতে হবে।

চলতি সপ্তাহের শুরুতে সহিংসতা কিছুটা কমলেও পরে তা আবারও তীব্র আকার ধারণ করে। তবে নতুন এই যুদ্ধবিরতি পরিস্থিতি কিছুটা স্থিতিশীল করবে বলে আশা করা হচ্ছে।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইরানের বন্দরে নৌ অবরোধ প্রত্যাহার যুক্তরাষ্ট্রের
ইরানের বন্দরে নৌ অবরোধ প্রত্যাহার যুক্তরাষ্ট্রের
বাংলাদেশ ও পাকিস্তানে হামাসের তৎপরতা রয়েছে: ইসরায়েলি রাষ্ট্রদূত
বাংলাদেশ ও পাকিস্তানে হামাসের তৎপরতা রয়েছে: ইসরায়েলি রাষ্ট্রদূত
ইসরায়েলকে শান্তি প্রক্রিয়া মানতেই হবে: যুক্তরাষ্ট্র
ইসরায়েলকে শান্তি প্রক্রিয়া মানতেই হবে: যুক্তরাষ্ট্র