• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক    ১৯ জুন ২০২৬, ১১:৩২ পি.এম.
ছবি-সংগৃহীত

রাজশাহী ছাত্রদলের দুই গ্রুপের নেতাকর্মীদের মধ্যে হাতাহাতি ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৯ জুন) বিকেলে কলেজ ক্যাম্পাস ও সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। সরকারি সিটি কলেজ ছাত্রদলের নবঘোষিত কমিটি নিয়ে বিরোধের জেরে উক্ত সংঘর্ষ হয়েছে বলে জানা যায়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সম্প্রতি ঘোষিত ছাত্রদলের আংশিক কমিটি বাতিল করে নতুন কমিটি গঠনের দাবিতে ছাত্রদলের একাংশের নেতাকর্মীরা কলেজের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন। এ সময় সড়কের পাশে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানান তারা। পরে নবগঠিত কমিটির দায়িত্বপ্রাপ্ত নেতারা ঘটনাস্থলে এলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে।

বিক্ষোভকারীরা অভিযোগ করেন, ঘোষিত আংশিক কমিটিতে ত্যাগী ও যোগ্য নেতাকর্মীদের মূল্যায়ন করা হয়নি। তাদের দাবি, কমিটিতে টিকটকার, চাঁদাবাজ ও মাদকসেবীদের অন্তর্ভুক্ত করা হয়েছে। তারা এ কমিটিকে ‘পকেট কমিটি’ আখ্যা দিয়ে অভিযোগ করেন, আর্থিক লেনদেনের মাধ্যমে কমিটি ঘোষণা করা হয়েছে।

বিক্ষোভকারীরা বলেন, নবগঠিত কমিটি বাতিল করে ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের সমন্বয়ে নতুন কমিটি ঘোষণা না করা পর্যন্ত তাদের আন্দোলন চলবে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং উভয় পক্ষকে শান্ত করে।

উল্লেখ্য, বৃহস্পতিবার কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে রাজশাহী সরকারি সিটি কলেজ ছাত্রদলের ৯ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়। ওই কমিটি ঘোষণার পর থেকেই সংগঠনটির নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়।

ভিওডি বাংলা/বিন্দু

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রধানমন্ত্রী ঘোষিত উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে: টুকু
প্রধানমন্ত্রী ঘোষিত উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে: টুকু
চাঁদা না পেয়ে বিউটি পার্লারে হামলা, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা
চাঁদা না পেয়ে বিউটি পার্লারে হামলা, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা
জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী
জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী