• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ড. ইউনূস আমাকে মাস্টারমাইন্ড বলেননি: মাহফুজ আলম ‘বাংলাদেশ’ নামে সড়ক হচ্ছে আর্জেন্টিনায় বাংলাদেশ আগামীতে বিশ্বকে নেতৃত্ব দিতে পারবে: শিক্ষামন্ত্রী চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: রাষ্ট্রপতি পাঠ্যক্রমে খেলাধুলা অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া চলছে: প্রধানমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে বিএনপি অঙ্গীকারবদ্ধ: ত্রাণমন্ত্রী চাঁদা না পেয়ে বিউটি পার্লারে হামলা, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী নারায়ণগঞ্জে পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণে আহত ১৫ রাজধানীর পল্লবীতে হাতেনাতে ছিনতাইকারীকে আটক করল ট্রাফিক পুলিশ

রংপুরে ট্রাকচাপায় পথচারীর মৃত্যু, গ্রেপ্তার ২

রংপুর ব্যুরো    ১৯ জুন ২০২৬, ০৬:৩৪ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

রংপুর মহানগরীর তাজহাট এলাকায় ট্রাকচাপায় এক পথচারীর মৃত্যুর ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি)। আইনশৃঙ্খলা রক্ষা ও পলাতক আসামি ধরতে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে এ গ্রেপ্তার অভিযান পরিচালিত হয়।

রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদের নির্দেশনায় অপরাধ দমন, সড়ক নিরাপত্তা নিশ্চিত এবং পলাতক আসামি শনাক্তে আরপিএমপির অভিযান অব্যাহত রয়েছে।

এ ধারাবাহিকতায় ডিসি (ক্রাইম)-এর তত্ত্বাবধানে এসআই (নি.) মো. মঞ্জুরুল হক, এসআই (নি.) অমৃতানন্দ রায় ও তাদের সঙ্গীয় ফোর্স গত ১৮ জুন ২০২৬ রাত ৯টা ৩০ মিনিটে টাঙ্গাইল জেলার কালিহাতি থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করেন। অভিযানে স্থানীয় থানা পুলিশের সহযোগিতাও নেওয়া হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৫ জুন ২০২৬ রংপুর মহানগরীর সাতমাথা মোড়ে একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে। ওই সময় ওজন পরিমাপের জন্য একটি লোড ট্রাক স্কেলে তোলা হয়। ওজন শেষ হওয়ার পর ট্রাকটি দ্রুত ও অসতর্কভাবে সামনে অগ্রসর হলে পেছনে থাকা মুকুল নামের এক ব্যক্তিকে ধাক্কা দেয় এবং তিনি চাকার নিচে চাপা পড়েন।

পরবর্তীতে ট্রাকটি আবার সামনে নিয়ে পুনরায় পেছনের দিকে চালানো হলে নিহত মুকুলের দেহের ওপর দিয়ে যানবাহনটি চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় এবং মরদেহ ছিন্নভিন্ন হয়ে যায়।

এ ঘটনায় তাজহাট থানায় এফআইআর নং-১৩ (তারিখ: ১৫ জুন ২০২৬), জিআর নং-১০৩, সড়ক পরিবহন আইন ২০১৮-এর ৯৮/১০৫ ধারায় মামলা দায়ের করা হয়।

গ্রেপ্তার হওয়া দুইজন হলেন- মো. লিটন মিয়া (৩৬), ট্রাক চালক, মো. রনি মিয়া (২০), ট্রাক হেলপার। 

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারের পর আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার আরও নির্দেশ দিয়েছেন, সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে নিয়মিত অভিযান চলবে। জননিরাপত্তা রক্ষায় আরপিএমপির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নারায়ণগঞ্জে পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণে আহত ১৫
নারায়ণগঞ্জে পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণে আহত ১৫
মুন্সীগঞ্জে খাল খনন কাজের উদ্বোধন করলেন এলজিইডি প্রতিমন্ত্রী
মুন্সীগঞ্জে খাল খনন কাজের উদ্বোধন করলেন এলজিইডি প্রতিমন্ত্রী
‘গুলি করা হবে’ শাহজাহান চৌধুরীকে!
‘গুলি করা হবে’ শাহজাহান চৌধুরীকে!