• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সাবেক ইউপি সদস্যের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক    ১৯ জুন ২০২৬, ০৬:০২ এ.এম.
ছবি: সংগৃহীত

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা সদর ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য গিয়াস উদ্দিন শিকদার (৬০) নিহত হয়েছেন।

বুধবার (১৮ জুন) বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টার দিকে সৌদি আরবের আল-জউফ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বৃহস্পতিবার বিকেলে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন পরিবারের সদস্যরা।

নিহত গিয়াস উদ্দিন শিকদার চরভদ্রাসন উপজেলার উত্তর আলমনগর গ্রামের বাসিন্দা। পরিবার সূত্রে জানা গেছে, প্রায় সাড়ে তিন বছর আগে জীবিকার সন্ধানে সৌদি আরব যান তিনি। সেখানে একটি কৃষি খামারে কর্মরত ছিলেন।

কাজ শেষে বাসায় ফেরার পথে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি গাড়ি তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে যান। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ভাই শাহিনুজ্জামান শিকদার বলেন, পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে তারা চরম বিপর্যয়ের মধ্যে পড়েছেন। মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা কামনা করেছেন তিনি।

চরভদ্রাসন সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাদ খান বলেন, গিয়াস উদ্দিন শিকদার একজন সৎ ও জনপ্রিয় মানুষ ছিলেন। তার মৃত্যু এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ফরিদপুর প্রবাসী কল্যাণ সেন্টারের সহকারী পরিচালক আশিক সিদ্দিকী জানান, সাধারণত সংশ্লিষ্ট প্রতিষ্ঠান মরদেহ দেশে পাঠানোর ব্যবস্থা করে। কোনো কারণে তা সম্ভব না হলে পরিবারের আবেদনের ভিত্তিতে সরকার প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে।

ভিওডি বাংলা/আ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
লিবিয়ার আটক শিবির থেকে ফিরলেন ১৭৪ বাংলাদেশি
লিবিয়ার আটক শিবির থেকে ফিরলেন ১৭৪ বাংলাদেশি
দক্ষিণ সুদানে বাংলাদেশি সেনাসদস্যের মৃত্যু
দক্ষিণ সুদানে বাংলাদেশি সেনাসদস্যের মৃত্যু
জাপানে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত
জাপানে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত