• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

প্রবাসীদের স্বস্তি, আমিরাতে অবস্থান বৈধ করার সুযোগ

নিজস্ব প্রতিবেদক    ১৯ জুন ২০২৬, ০৫:৫০ এ.এম.
ছবি: সংগৃহীত

আঞ্চলিক অস্থিরতার কারণে সংযুক্ত আরব আমিরাতে আটকে পড়া এবং ভিসার মেয়াদোত্তীর্ণের জরিমানা থেকে অব্যাহতি পাওয়া ব্যক্তিদের জন্য ৩০ দিনের বিশেষ গ্রেস পিরিয়ড ঘোষণা করেছে দেশটির কর্তৃপক্ষ।

ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি, সিটিজেনশিপ, কাস্টমস অ্যান্ড পোর্টস সিকিউরিটি (আইসিপি) জানিয়েছে, ১০ জুন থেকে শুরু হওয়া এই বিশেষ সুবিধা আগামী ৯ জুলাই ২০২৬ পর্যন্ত কার্যকর থাকবে।

চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যের আঞ্চলিক উত্তেজনার কারণে আমিরাতের আকাশপথে ব্যাপক বিঘ্ন ঘটে। এতে বহু ফ্লাইট বাতিল ও স্থগিত হওয়ায় হাজারো যাত্রী নির্ধারিত সময়ে দেশ ছাড়তে পারেননি। পরিস্থিতি বিবেচনায় নিয়ে মার্চে ভিসার মেয়াদোত্তীর্ণ হওয়া ব্যক্তিদের জরিমানা মওকুফ করা হয়।

সুবিধাভোগীদের মধ্যে ছিলেন ভিজিট ভিসাধারী, প্রস্থানের অনুমতিপ্রাপ্ত ব্যক্তি এবং রেসিডেন্সি ভিসা বাতিল হওয়ার পরও ফ্লাইট জটিলতার কারণে দেশ ছাড়তে না পারা অভিবাসীরা।

নতুন গ্রেস পিরিয়ডে সংশ্লিষ্টরা দুই ধরনের সুযোগ পাবেন। যারা আমিরাতে থাকতে চান, তারা নির্ধারিত সময়ের মধ্যে ভিসা বা আবাসিক অনুমতির মেয়াদ নবায়ন করে বৈধভাবে অবস্থান করতে পারবেন। আর যারা দেশে ফিরতে চান, তারা কোনো জরিমানা ছাড়াই স্বাভাবিক প্রক্রিয়ায় আমিরাত ত্যাগ করতে পারবেন।

আইসিপি জানিয়েছে, এ সুবিধা পেতে আলাদা কোনো আবেদন করার প্রয়োজন নেই। তবে ৯ জুলাইয়ের পর বিশেষ ছাড়ের মেয়াদ শেষ হয়ে যাবে। তাই নির্ধারিত সময়ের মধ্যেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

প্রবাসী বাংলাদেশিসহ ক্ষতিগ্রস্ত অভিবাসীদের জন্য এই সুযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সময়মতো ব্যবস্থা না নিলে ভবিষ্যতে ভিসা জটিলতা ও পুনঃপ্রবেশে বাধার ঝুঁকি তৈরি হতে পারে।

ভিওডি বাংলা/আ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
লিবিয়ার আটক শিবির থেকে ফিরলেন ১৭৪ বাংলাদেশি
লিবিয়ার আটক শিবির থেকে ফিরলেন ১৭৪ বাংলাদেশি
দক্ষিণ সুদানে বাংলাদেশি সেনাসদস্যের মৃত্যু
দক্ষিণ সুদানে বাংলাদেশি সেনাসদস্যের মৃত্যু
জাপানে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত
জাপানে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত