• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
বর্তমান সরকার একটি বিধ্বস্ত দেশের দায়িত্ব নিয়েছে: প্রধানমন্ত্রী আদ্-দ্বীন হাসপাতালে ৬ শিশুর মৃত্যু, তদন্ত কমিশন গঠনের নোটিশ নৌপথের পুরনো ঐতিহ্য ফেরাতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ৩৬ হাজার টন বর্জ্য অপসারণ: ডিএসসিসি প্রশাসক জঙ্গল সলিমপুরে সন্ত্রাসী দুঃসাহসের পেছনে কারা, তদন্তে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী চলে গেলেন গণসংগীতশিল্পী কামরুদ্দীন আবসার ধর্মের নামে রাজনীতি ও অপপ্রচার জনগণ পছন্দ করে না: রিজভী জঙ্গল সলিমপুরে কারাগার বানাবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী হজ শেষে দেশে ফেরা শুরু, এবার ৩৭ জনের মৃত্যু ঈদ ছুটি শেষে ঢাকামুখী মানুষের স্রোত

জাপানে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত

ভিওডি বাংলা ডেস্ক    ৩১ মে ২০২৬, ০৮:০৫ পি.এম.
ছবি: সংগৃহীত

মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জাপান শাখার উদ্যোগে টোকিওতে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।  বিশেষ অতিথি ছিলেন তার সহধর্মিণী ব্যারিস্টার নুসরাত খান।  সভাপতিত্ব করেন বিএনপি জাপান শাখার সভাপতি মীর রেজাউল করিম রেজা। 

প্রতিমন্ত্রী ইশরাক হোসেন তার বক্তব্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে নতুন প্রজন্মের কাছে তার অবদান যথাযথভাবে পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। একইসঙ্গে তিনি গণতন্ত্র, মানবাধিকার এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় দেশপ্রেমিক শক্তির ঐক্যবদ্ধ ভূমিকার আহ্বান জানান।

আলোচনা সভায় বক্তব্য রাখেন জাপান বিএনপির সাধারণ সম্পাদক এমদাদুল ইসলাম মনি, সিনিয়র সহ-সভাপতি মো. আলমগীর হোসেন মিঠু, উপদেষ্টা মোফাজ্জল হোসাইন ও দেলোয়ার হোসেন ডিউ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম রনি, যুগ্ম সম্পাদক হোসেন হায়দার, কাজী সাদেকুল হায়দার বাবলু, জুয়েল পাঠান, রাজীব জামান, ওমর ফারুক রিপন, টুটুল ইব্রাহিম, অর্থবিষয়ক সম্পাদক তাওহীদুল ইসলাম হেলাল, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোশাররফ হোসেন এবং যুব বিষয়ক সম্পাদক ইমরান আল ইমু প্রমুখ।  

বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয়তাবাদী চেতনা বিকাশে তার অনন্য অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।  তারা বলেন, শহীদ জিয়াউর রহমান ছিলেন আধুনিক বাংলাদেশের অন্যতম স্থপতি, যিনি বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, উৎপাদনমুখী অর্থনীতি গঠন এবং জাতীয় ঐক্য সুদৃঢ় করার মাধ্যমে দেশের উন্নয়ন ও অগ্রগতির ভিত্তি রচনা করেছিলেন।

পরে জিয়াউর রহমানের রূহের মাগফিরাত কামনা করে দেশ ও জাতির কল্যাণ এবং গণতন্ত্রের অগ্রযাত্রা অব্যাহত থাকার প্রত্যাশায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এ সময় জাপানের বিভিন্ন প্রিফেকচার ও জেলা থেকে আগত বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/বিন্দু

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের জড়ানো উচিত হয়নি: ট্রাম্প
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের জড়ানো উচিত হয়নি: ট্রাম্প
হরমুজ প্রণালি পূর্ণ নিয়ন্ত্রণের ঘোষণা ইরানের, জাহাজ চলাচলে কড়া নির্দেশ
হরমুজ প্রণালি পূর্ণ নিয়ন্ত্রণের ঘোষণা ইরানের, জাহাজ চলাচলে কড়া নির্দেশ
ইসরায়েলে হিজবুল্লাহর ড্রোন-রকেট হামলা
ইসরায়েলে হিজবুল্লাহর ড্রোন-রকেট হামলা