• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নাগরিক সেবা নিশ্চিতে অজুহাত গ্রহণযোগ্য নয়: ডিএসসিসি প্রশাসক সব জেলা-উপজেলা হাসপাতালে ডায়ালাইসিস সেবা চালু হবে: স্বাস্থ্যমন্ত্রী প্রবাসীদের আকামা নিয়ে হঠাৎ কঠোর কাতার প্রাচীন গৌড়ের ঐতিহ্যে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, ঘুরে দেখলেন সোনামসজিদ প্রস্তাবিত বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতে বরাদ্দ অপ্রতুল: সিপিডি আদাবরে পুলিশের ওপর হামলা, এক্সেল বাবুসহ গ্রেপ্তার ৬ সাবেক মন্ত্রী-এমপির ফেসবুক পেজের এডমিন গ্রেপ্তার ভূমধ্যসাগরে ১৮ বাংলাদেশির মৃত্যু, মানবপাচার চক্রের সদস্য গ্রেপ্তার চট্টগ্রামে শিশু ধর্ষণ মামলায় মনিরের যাবজ্জীবন জনগণের অর্থ জনগণের কল্যাণে ব্যয় হবে: প্রধানমন্ত্রী

২৭ দিনে রায়

চট্টগ্রামে শিশু ধর্ষণ মামলায় মনিরের যাবজ্জীবন

চট্টগ্রাম প্রতিনিধি    ১৭ জুন ২০২৬, ০৪:১৭ পি.এম.
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় চার বছরের এক শিশুকে ধর্ষণের আলোচিত মামলায় একমাত্র আসামি মনির হোসেনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (১৭ জুন) চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দা হাফসা ঝুমা এ রায় ঘোষণা করেন।

ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর মাহমুদ-উল আলম চৌধুরী মারুফ রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা যায়, দ্রুততম সময়ের মধ্যে মামলার বিচারিক কার্যক্রম সম্পন্ন হয়েছে। গত ২১ মে সংঘটিত ঘটনার পর মাত্র ১৪ দিনের মাথায়, ৪ জুন পুলিশ আদালতে অভিযোগপত্র জমা দেয়। পরে ৯ জুন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন ট্রাইব্যুনাল।

পরদিন ১০ জুন থেকে সাক্ষ্যগ্রহণ শুরু হয়। মাত্র তিন কার্যদিবসে আদালতে ১৮ জন সাক্ষী সাক্ষ্য দেন। গত সোমবার আত্মপক্ষ সমর্থনের শুনানিতে আসামি নিজেকে নির্দোষ দাবি করলেও তার পক্ষে কোনো সাফাই সাক্ষী হাজির করা হয়নি।

সব সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে আদালত আসামির বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন।

মামলার নথি অনুযায়ী, গত ২১ মে বাকলিয়ার চেয়ারম্যানঘাট এলাকায় চার বছরের এক শিশুকে ধর্ষণ করা হয়। ওই দিনই শিশুটির বাবা বাদী হয়ে বাকলিয়া থানায় মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০০৩)-এর ৯(১) ধারায় আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে।

ঘটনার পর এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ স্থানীয়দের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়। একপর্যায়ে বিক্ষুব্ধ জনতা একটি পুলিশ ভ্যানে আগুন ধরিয়ে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। ওই ঘটনায় গণমাধ্যমকর্মীসহ অন্তত ৩০ জন আহত হন।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত
হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত
প্রস্তুত পেপারবুক, আপিল শুনানি শুরু যেকোনো দিন
রামিসা হত্যা মামলা প্রস্তুত পেপারবুক, আপিল শুনানি শুরু যেকোনো দিন
প্রতিমন্ত্রীকে নিয়ে মানহানিকর সংবাদ প্রচার: ৪ সাংবাদিকের বিরুদ্ধে মামলা
প্রতিমন্ত্রীকে নিয়ে মানহানিকর সংবাদ প্রচার: ৪ সাংবাদিকের বিরুদ্ধে মামলা