• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড

আদালত প্রতিবেদক    ১৭ জুন ২০২৬, ০১:৪০ পি.এম.
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে পাঁচ বছরের শিশু আলিনা ইসলাম আয়াত হত্যা মামলায় প্রধান আসামি মো. আবীরকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে এক বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (১৭ জুন) চট্টগ্রামের ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মুহাম্মদ আলী আক্কাস এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপক্ষের সহকারী পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ রায়হানুল ওয়াজেদ চৌধুরী জানান, স্বীকারোক্তিমূলক জবানবন্দি, সুরতহাল প্রতিবেদন, ময়নাতদন্ত রিপোর্ট, আলামত উদ্ধার ও সাক্ষীদের জবানবন্দির ভিত্তিতে আসামির বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত সর্বোচ্চ শাস্তির রায় দেন।

আদালত পর্যবেক্ষণে উল্লেখ করা হয়, এটি পূর্ব পরিকল্পিত, নিষ্ঠুর ও নৃশংস হত্যাকাণ্ড, যা সমাজে আতঙ্ক সৃষ্টি করেছে।

রাষ্ট্রপক্ষের কৌঁসুলি জালাল উদ্দিন জানান, মামলায় মোট ৩৩ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে যুক্তিতর্ক শুনানি হয়।

মামলার নথি অনুযায়ী, ২০২২ সালের ১৫ নভেম্বর চট্টগ্রাম নগরের ইপিজেড থানার বন্দরটিলা এলাকায় শিশু আয়াত নিখোঁজ হয়। পরে পিবিআই তদন্তে উঠে আসে, ভাড়াটিয়া মো. আবীর অপহরণ ও হত্যাকাণ্ডে জড়িত ছিলেন। ২৫ নভেম্বর গ্রেপ্তারের পর তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

তদন্তে জানা যায়, মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে শিশুটিকে অপহরণ করা হয়। পরে পরিকল্পনা ব্যর্থ হলে তাকে হত্যা করা হয় এবং মরদেহ বিভিন্ন স্থানে ফেলে দেওয়া হয়।

২০২৩ সালের ১০ অক্টোবর পিবিআই আদালতে অভিযোগপত্র জমা দেয়। মামলায় অপর এক কিশোরও আসামি ছিল, যার বিচার শিশু আদালতে পৃথকভাবে চলছে।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার দায় অস্বীকার
শাপলা চত্বর হত্যা মামলা মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার দায় অস্বীকার
নিজড়া ইউনিয়ন পরিষদের ভবন নির্মাণে আবেদন নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের
নিজড়া ইউনিয়ন পরিষদের ভবন নির্মাণে আবেদন নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের
শিবির নেতা জিসান কারাগারে
শিবির নেতা জিসান কারাগারে