• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নাগরিক সেবা নিশ্চিতে অজুহাত গ্রহণযোগ্য নয়: ডিএসসিসি প্রশাসক সব জেলা-উপজেলা হাসপাতালে ডায়ালাইসিস সেবা চালু হবে: স্বাস্থ্যমন্ত্রী প্রবাসীদের আকামা নিয়ে হঠাৎ কঠোর কাতার প্রাচীন গৌড়ের ঐতিহ্যে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, ঘুরে দেখলেন সোনামসজিদ প্রস্তাবিত বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতে বরাদ্দ অপ্রতুল: সিপিডি আদাবরে পুলিশের ওপর হামলা, এক্সেল বাবুসহ গ্রেপ্তার ৬ সাবেক মন্ত্রী-এমপির ফেসবুক পেজের এডমিন গ্রেপ্তার ভূমধ্যসাগরে ১৮ বাংলাদেশির মৃত্যু, মানবপাচার চক্রের সদস্য গ্রেপ্তার চট্টগ্রামে শিশু ধর্ষণ মামলায় মনিরের যাবজ্জীবন জনগণের অর্থ জনগণের কল্যাণে ব্যয় হবে: প্রধানমন্ত্রী

প্রাচীন গৌড়ের ঐতিহ্যে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, ঘুরে দেখলেন সোনামসজিদ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি    ১৭ জুন ২০২৬, ০৬:৪০ পি.এম.
ছবি: সংগৃহীত

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন চাঁপাইনবাবগঞ্জের ঐতিহাসিক সোনামসজিদ ও প্রাচীন গৌড়ের বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শন পরিদর্শন করেছেন।

বুধবার (১৭ জুন) সকালে শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ এলাকায় পৌঁছে স্থাপনাগুলো ঘুরে দেখেন মার্কিন রাষ্ট্রদূত। এ সময় ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্য সম্পর্কে খোঁজখবর নেন তিনি।

পরিদর্শনের অংশ হিসেবে সোনামসজিদ স্থলবন্দরের কার্যক্রম পর্যবেক্ষণ ও ইমিগ্রেশন কার্যক্রম পরিদর্শন করেন ব্রেন্ট ক্রিস্টেনসেন। পরে সোনামসজিদ বিওপিতে বিজিবি সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন রাষ্ট্রদূত। এ সময় সীমান্ত ব্যবস্থাপনা, নিরাপত্তা কার্যক্রম এবং সীমান্ত পরিস্থিতি সম্পর্কেও খোঁজখবর নেন তিনি।

এ সময় রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, ৫৯ বিজিবি মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী এবং শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলাম উপস্থিত ছিলেন।

কর্মকর্তারা জানান, সফরকালে রাষ্ট্রদূত প্রাচীন গৌড় অঞ্চলের ঐতিহাসিক গুরুত্ব, সাংস্কৃতিক ঐতিহ্য এবং সীমান্ত এলাকার বিভিন্ন কার্যক্রম সম্পর্কে আগ্রহ প্রকাশ করেন। তার এ পরিদর্শনকে এলাকার ঐতিহ্য ও সীমান্ত ব্যবস্থাপনা সম্পর্কে আন্তর্জাতিক পর্যায়ে আগ্রহের প্রতিফলন হিসেবে দেখছেন তারা।

ছোট সোনামসজিদ সুলতানি আমলের অন্যতম গুরুত্বপূর্ণ স্থাপত্য নিদর্শন হিসেবে পরিচিত। প্রতিবছর দেশ-বিদেশের অসংখ্য পর্যটক ও গবেষক এই ঐতিহাসিক স্থাপনা দেখতে আসেন।

ভিওডি বাংলা/মিজানুর রহমান/এফএ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দাবি না মানলে রেমিট্যান্স বন্ধের হুঁশিয়ারি মালয়েশিয়া প্রবাসীদের
দাবি না মানলে রেমিট্যান্স বন্ধের হুঁশিয়ারি মালয়েশিয়া প্রবাসীদের
৬৬ হাজার পরিবারকে বাঁচাতে আমি গুলি খেতে প্রস্তুত
৬৬ হাজার পরিবারকে বাঁচাতে আমি গুলি খেতে প্রস্তুত
প্রধানমন্ত্রীর অনুষ্ঠানস্থলে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান, যুবক আটক
প্রধানমন্ত্রীর অনুষ্ঠানস্থলে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান, যুবক আটক