• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নাগরিক সেবা নিশ্চিতে অজুহাত গ্রহণযোগ্য নয়: ডিএসসিসি প্রশাসক সব জেলা-উপজেলা হাসপাতালে ডায়ালাইসিস সেবা চালু হবে: স্বাস্থ্যমন্ত্রী প্রবাসীদের আকামা নিয়ে হঠাৎ কঠোর কাতার প্রাচীন গৌড়ের ঐতিহ্যে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, ঘুরে দেখলেন সোনামসজিদ প্রস্তাবিত বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতে বরাদ্দ অপ্রতুল: সিপিডি আদাবরে পুলিশের ওপর হামলা, এক্সেল বাবুসহ গ্রেপ্তার ৬ সাবেক মন্ত্রী-এমপির ফেসবুক পেজের এডমিন গ্রেপ্তার ভূমধ্যসাগরে ১৮ বাংলাদেশির মৃত্যু, মানবপাচার চক্রের সদস্য গ্রেপ্তার চট্টগ্রামে শিশু ধর্ষণ মামলায় মনিরের যাবজ্জীবন জনগণের অর্থ জনগণের কল্যাণে ব্যয় হবে: প্রধানমন্ত্রী

আদাবরে পুলিশের ওপর হামলা, এক্সেল বাবুসহ গ্রেপ্তার ৬

নিজস্ব প্রতিবেদক    ১৭ জুন ২০২৬, ০৫:৫৩ পি.এম.
ছবি: সংগৃহীত

রাজধানীর আদাবরে ছিনতাইকারী ধরতে গিয়ে পুলিশ আহতের ঘটনায় ‘কব্জিকাটা আনোয়ার’ গ্রুপের ‘সেকেন্ড-ইন-কমান্ড’ আবু সাইদ ও এক্সেল বাবুসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

মোহাম্মদপুর ও মিরপুরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে এক্সেল বাবু ওই গ্রুপের সকলের ‘গুরু’ হিসেবে পরিচিত।

বুধবার (১৭ জুন) রাজধানীর কারওয়ান বাজার র‍্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‍্যাব-২ এর অধিনায়ক নয়মুল হাসান। তিনি বলেন, এই হামলার মূল পরিকল্পনাকারী ‘কব্জিকাটা আনোয়ার’ গ্যাংয়ের সেকেন্ড-ইন-কমান্ড আবু সাইদ ও তাদের ‘গুরু’ এক্সেল বাবুকে গ্রেপ্তার করা হয়েছে।

সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে চক্রটির মোট ছয় সদস্যকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে র‍্যাব।

সংবাদ সম্মেলনে র‍্যাব-২ এর অধিনায়ক জানান, এই চক্রটি দীর্ঘদিন ধরে রাজধানীর মোহাম্মদপুরের বিভিন্ন এলাকায় সন্ত্রাসী ও ছিনতাইয়ের কার্যক্রম চালিয়ে আসছিল। তাদের কাছ থেকে বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার আদাবরের তুরাগ হাউজিং এলাকায় ছিনতাইকারী ধরতে গিয়ে চাপাতির আঘাতে গুরুতর আহত হন আদাবর থানার ওসিসহ দুই পুলিশ সদস্য।

ভিওডি বাংলা/এফএ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দাবি না মানলে রেমিট্যান্স বন্ধের হুঁশিয়ারি মালয়েশিয়া প্রবাসীদের
দাবি না মানলে রেমিট্যান্স বন্ধের হুঁশিয়ারি মালয়েশিয়া প্রবাসীদের
রাজধানীতে ১৯ বস্তা ভেজাল হলুদ গুঁড়া জব্দ
রাজধানীতে ১৯ বস্তা ভেজাল হলুদ গুঁড়া জব্দ
তেজগাঁওয়ে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৭৭
তেজগাঁওয়ে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৭৭