• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নাগরিক সেবা নিশ্চিতে অজুহাত গ্রহণযোগ্য নয়: ডিএসসিসি প্রশাসক সব জেলা-উপজেলা হাসপাতালে ডায়ালাইসিস সেবা চালু হবে: স্বাস্থ্যমন্ত্রী প্রবাসীদের আকামা নিয়ে হঠাৎ কঠোর কাতার প্রাচীন গৌড়ের ঐতিহ্যে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, ঘুরে দেখলেন সোনামসজিদ প্রস্তাবিত বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতে বরাদ্দ অপ্রতুল: সিপিডি আদাবরে পুলিশের ওপর হামলা, এক্সেল বাবুসহ গ্রেপ্তার ৬ সাবেক মন্ত্রী-এমপির ফেসবুক পেজের এডমিন গ্রেপ্তার ভূমধ্যসাগরে ১৮ বাংলাদেশির মৃত্যু, মানবপাচার চক্রের সদস্য গ্রেপ্তার চট্টগ্রামে শিশু ধর্ষণ মামলায় মনিরের যাবজ্জীবন জনগণের অর্থ জনগণের কল্যাণে ব্যয় হবে: প্রধানমন্ত্রী

মৎস্য খাতের উন্নয়নে গবেষণা ও উদ্ভাবনের বিকল্প নেই: প্রাণিসম্পদমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক    ১৭ জুন ২০২৬, ০২:৩৭ পি.এম.
ছবি: সংগৃহীত

দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আরও বেশি আত্মনিয়োগ করার আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

বুধবার (১৭ জুন) মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের অডিটরিয়ামে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের (বিএফআরআই) ‘মিঠাপানির মাছের মড়ক প্রতিরোধে ভ্যাকসিন উদ্ভাবন’ প্রকল্পের ইনসেপশন ওয়ার্কশপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

মন্ত্রী বলেন, গবেষকদের এমন গবেষণা করতে হবে যা বিদ্যমান বৈশ্বিক গবেষণা থেকে স্বতন্ত্র, নতুনত্বপূর্ণ এবং বাস্তব সমস্যার কার্যকর সমাধান দিতে সক্ষম। দেশের মৎস্য খাতে বিপুল সম্ভাবনা রয়েছে এবং এ খাতের উন্নয়নে গবেষণা ও উদ্ভাবনের কোনো বিকল্প নেই।

তিনি আরও বলেন, গবেষণার মাধ্যমে যারা উল্লেখযোগ্য অবদান রাখবেন, সরকার তাদের ব্যক্তি বা প্রতিষ্ঠান হিসেবে বিশেষভাবে সম্মানিত করবে। পাশাপাশি বিজ্ঞানী ও গবেষকদের যথাযথ মর্যাদা দেওয়ার বিষয়েও সরকারের অঙ্গীকার রয়েছে।

মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, দেশে বহু গবেষণা প্রতিষ্ঠান থাকলেও এখনও একটি সুস্পষ্ট ও স্বতন্ত্র গবেষণা-ধারা গড়ে ওঠেনি। গবেষণার দৃশ্যমান ফলাফল এবং নিজস্ব জ্ঞানভিত্তিক গবেষণা কাঠামো প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

মাছ চাষে পানির গুণগত মানের গুরুত্ব তুলে ধরে মন্ত্রী বলেন, পানিকে মাছ চাষের উপযোগী রাখতে পারলে রোগবালাই অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব। এ জন্য বিজ্ঞানী ও মৎস্য কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করতে হবে।

দেশীয় মাছের বিভিন্ন প্রজাতি বিলুপ্তির ঝুঁকিতে রয়েছে উল্লেখ করে তিনি বলেন, অতিরিক্ত কীটনাশক ও রাসায়নিক সারের ব্যবহারে প্রাকৃতিক জলাশয়ের জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই দেশীয় মাছ সংরক্ষণ ও পুনরুদ্ধারে কার্যকর উদ্যোগ প্রয়োজন।

বিশেষ অতিথির বক্তব্যে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, মিঠাপানির মাছকে রোগমুক্ত ও টেকসইভাবে সংরক্ষণের জন্য ভ্যাকসিন উদ্ভাবনের উদ্যোগ সময়োপযোগী। তিনি মাছ চাষে অযৌক্তিক ও অনিয়ন্ত্রিত অ্যান্টিবায়োটিক ব্যবহারের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে কঠোর নজরদারির আহ্বান জানান।

মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. অনুরাধা ভদ্রের সভাপতিত্বে আয়োজিত কর্মশালায় মন্ত্রণালয়ের সচিব, বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, গবেষক, শিক্ষক ও মৎস্য বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
বর্জ্য অপসারণ এখন ডিএসসিসির প্রথম অগ্রাধিকার: আবদুস সালাম
বর্জ্য অপসারণ এখন ডিএসসিসির প্রথম অগ্রাধিকার: আবদুস সালাম
মৌলভীবাজার সফরে শ্রীমঙ্গলের মঞ্চে প্রধানমন্ত্রী
মৌলভীবাজার সফরে শ্রীমঙ্গলের মঞ্চে প্রধানমন্ত্রী