• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নাগরিক সেবা নিশ্চিতে অজুহাত গ্রহণযোগ্য নয়: ডিএসসিসি প্রশাসক সব জেলা-উপজেলা হাসপাতালে ডায়ালাইসিস সেবা চালু হবে: স্বাস্থ্যমন্ত্রী প্রবাসীদের আকামা নিয়ে হঠাৎ কঠোর কাতার প্রাচীন গৌড়ের ঐতিহ্যে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, ঘুরে দেখলেন সোনামসজিদ প্রস্তাবিত বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতে বরাদ্দ অপ্রতুল: সিপিডি আদাবরে পুলিশের ওপর হামলা, এক্সেল বাবুসহ গ্রেপ্তার ৬ সাবেক মন্ত্রী-এমপির ফেসবুক পেজের এডমিন গ্রেপ্তার ভূমধ্যসাগরে ১৮ বাংলাদেশির মৃত্যু, মানবপাচার চক্রের সদস্য গ্রেপ্তার চট্টগ্রামে শিশু ধর্ষণ মামলায় মনিরের যাবজ্জীবন জনগণের অর্থ জনগণের কল্যাণে ব্যয় হবে: প্রধানমন্ত্রী

আগ্নেয়াস্ত্র-বিস্ফোরক উদ্ধারে পুলিশের বড় সাফল্য

নিজস্ব প্রতিবেদক    ১৭ জুন ২০২৬, ০৪:৫৭ পি.এম.
ফাইল ছবি

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও জননিরাপত্তা নিশ্চিতে পুলিশের ‘বিশেষ অভিযানে’ বড় সাফল্য এসেছে। গত ১ মে থেকে চলমান এ অভিযানে সারাদেশে মোট ১৫৩টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ সদরদপ্তর।

বুধবার (১৭ জুন) পুলিশ সদর দপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, অভিযানে বিপুল পরিমাণ গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। আগ্নেয়াস্ত্র ছাড়াও রয়েছে- ১,৭৮৫ রাউন্ড গুলি ও কার্তুজ, ৫১টি ম্যাগাজিন, ৩২টি হাতবোমা, ২.২ কেজি গান পাউডার।

উদ্ধারকৃত অস্ত্র ও বিস্ফোরকগুলো জননিরাপত্তার জন্য বড় হুমকি ছিল বলে মনে করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশের এই জোরালো অভিযানের ফলে দেশের বিভিন্ন এলাকা থেকে অবৈধ অস্ত্রের মজুত ও চোরাচালান চক্র ভেঙে দেওয়া সম্ভব হয়েছে।

পুলিশ সদরদপ্তর জানিয়েছে, দেশ ও জনগণকে নিরাপদ রাখতে এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

সন্দেহভাজন স্থানে নিয়মিত তল্লাশি ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। জনগণকেও সন্দেহজনক কিছু দেখলে ৯৯৯-এ কল করে পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করার আহ্বান জানানো হয়েছে।

ভিওডি বাংলা/এফএ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জনগণের অর্থ জনগণের কল্যাণে ব্যয় হবে: প্রধানমন্ত্রী
জনগণের অর্থ জনগণের কল্যাণে ব্যয় হবে: প্রধানমন্ত্রী
মিরপুরে কিশোর গ্যাং ‘ভইরা-দে গ্রুপ’ এর ইমনসহ গ্রেপ্তার ৩
মিরপুরে কিশোর গ্যাং ‘ভইরা-দে গ্রুপ’ এর ইমনসহ গ্রেপ্তার ৩
শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী