• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নাগরিক সেবা নিশ্চিতে অজুহাত গ্রহণযোগ্য নয়: ডিএসসিসি প্রশাসক সব জেলা-উপজেলা হাসপাতালে ডায়ালাইসিস সেবা চালু হবে: স্বাস্থ্যমন্ত্রী প্রবাসীদের আকামা নিয়ে হঠাৎ কঠোর কাতার প্রাচীন গৌড়ের ঐতিহ্যে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, ঘুরে দেখলেন সোনামসজিদ প্রস্তাবিত বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতে বরাদ্দ অপ্রতুল: সিপিডি আদাবরে পুলিশের ওপর হামলা, এক্সেল বাবুসহ গ্রেপ্তার ৬ সাবেক মন্ত্রী-এমপির ফেসবুক পেজের এডমিন গ্রেপ্তার ভূমধ্যসাগরে ১৮ বাংলাদেশির মৃত্যু, মানবপাচার চক্রের সদস্য গ্রেপ্তার চট্টগ্রামে শিশু ধর্ষণ মামলায় মনিরের যাবজ্জীবন জনগণের অর্থ জনগণের কল্যাণে ব্যয় হবে: প্রধানমন্ত্রী

মৌলভীবাজার সফরে শ্রীমঙ্গলের মঞ্চে প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক    ১৭ জুন ২০২৬, ০২:৩১ পি.এম.
ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ১৫৫টি পরিবারের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (১৭ জুন) সকালে ঢাকা থেকে রওনা হয়ে আকাশপথে সিলেটে পৌঁছান তিনি। পরে সড়কপথে শ্রীমঙ্গলে এসে দুপুর ১টার দিকে ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন।

প্রধানমন্ত্রী মঞ্চে পৌঁছানোর পর জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়।

সফরসূচি অনুযায়ী, শ্রীমঙ্গলের কর্মসূচি শেষে দুপুর আড়াইটায় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আরও একটি ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সেখানে রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ১৫২টি পরিবারের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে।

এ ছাড়া বিভিন্ন সামাজিক সহায়তা কর্মসূচির আওতায় উপকারভোগীদের মাঝে আর্থিক অনুদান ও সহায়তা প্রদান করা হবে।

পরে বিকেলে তিনি দুসাই রিসোর্টে যাবেন এবং সেখানে বিএনপির নেতাদের সঙ্গে একটি বৈঠকে অংশ নেবেন। দিনের কর্মসূচি শেষে সন্ধ্যায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তার।

উল্লেখ্য, নির্বাচনে জয়লাভ করে সরকার গঠনের পর এটাই প্রধানমন্ত্রীর প্রথম মৌলভীবাজার সফর।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
বর্জ্য অপসারণ এখন ডিএসসিসির প্রথম অগ্রাধিকার: আবদুস সালাম
বর্জ্য অপসারণ এখন ডিএসসিসির প্রথম অগ্রাধিকার: আবদুস সালাম
মৎস্য খাতের উন্নয়নে গবেষণা ও উদ্ভাবনের বিকল্প নেই: প্রাণিসম্পদমন্ত্রী
মৎস্য খাতের উন্নয়নে গবেষণা ও উদ্ভাবনের বিকল্প নেই: প্রাণিসম্পদমন্ত্রী