• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ বাতিল মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা আবদুস সালামের ট্রাফিক আইন লঙ্ঘনে ঢাকায় ২৪ ঘণ্টায় ১৮৩১ মামলা জুলাইয়ে সাড়ে ৪ লাখ শিক্ষার্থী বিনামূল্যে স্কুলড্রেস পাবে: শিক্ষামন্ত্রী সরকারি সংস্থাগুলোকে ভূমি উন্নয়ন কর পরিশোধের নির্দেশ ভূমিমন্ত্রীর প্রকৌশল শিক্ষায় নৈতিকতা ও দক্ষতার সমন্বয় জরুরি: ইউজিসি চেয়ারম্যান সাজ্জাদুলের উদ্ভাবিত পণ্য পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২০ হাসপাতাল নির্মাণ, নিয়োগ পাবেন ১ লাখ স্বাস্থ্যকর্মী খেলাধুলার প্রতি ভালোবাসা এখনো অটুট: মির্জা ফখরুল দুবাইয়ে গ্রেপ্তার বেনজীরকে দেশে আনার চেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

হরমুজ কবে খুলবে জানালেন ট্রাম্প

নিজস্ব প্রতিবেদক    ১৫ জুন ২০২৬, ০৮:৫৬ এ.এম.
ছবি-সংগৃহীত

ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হওয়ার পর হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।  এর মাধ্যমে তিনি তার আগের বক্তব্য স্পষ্ট করলেন, যেখানে বলা হয়েছিল চুক্তির পর  প্রণালিটি তাৎক্ষণিকভাবে খুলে দেওয়া হবে।  খবর মিডল ইস্ট আইয়ের। 

ইরানের সঙ্গে চুক্তিতে পৌঁছানোর ঘোষণা প্রথমে দেন মার্কিন প্রেসিডেন্ট।  নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি লেখেন,  ইরানের সঙ্গে একটি সমঝোতা হয়েছে এবং হরমুজ প্রণালি খুলে দেওয়া হবে। 

তিনি বৈশ্বিক জাহাজ পরিবহন খাতকে উদ্দেশ করে বলেন, ‘তেল প্রবাহ আবার শুরু হোক।’

তবে পরে এক বিবৃতিতে তিনি জানান, প্রণালিটি সঙ্গে সঙ্গে খোলা হবে না; বরং চুক্তি আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরের দিনই এটি পুনরায় চালু করা হবে।

এদিকে  পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ জানিয়েছেন, তার সরকারের মধ্যস্থতায় হওয়া এই চুক্তি আগামী ১৯ জুন স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে।

বিশ্বের উল্লেখযোগ্য অংশের তেল রপ্তানি যে হরমুজ প্রণালি দিয়ে পরিচালিত হয়, সেই কৌশলগত জলপথটি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উদীয়মান সমঝোতার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বিবেচিত হচ্ছে।

সুইজারল্যান্ডে আনুষ্ঠানিক স্বাক্ষর শুক্রবার 

প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ জানিয়েছেন, আগামী শুক্রবার (১৯ জুন) সুইজারল্যান্ডে এই চুক্তির আনুষ্ঠানিক স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অন্তর্বর্তীকালীন সময়ে চুক্তি বাস্তবায়নের পূর্ববর্তী কিছু আলোচনা অনুষ্ঠিত হবে। 

এদিকে, চুক্তির আইনি প্রক্রিয়া কীভাবে সম্পন্ন হবে তা নিয়ে হোয়াইট হাউজ কাজ করছে। ওয়াল স্ট্রিট জার্নালকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান, চুক্তিটি হয়তো তিনি নিজে ইলেকট্রনিকভাবে স্বাক্ষর করবেন অথবা ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সশরীরে উপস্থিত হয়ে স্বাক্ষর করবেন।

অন্যদিকে ফক্স নিউজকে জেডি ভ্যান্স বলেন, ‘এটি শান্তির একটি নতুন দিগন্ত। শান্তির পথ রপ্ত করতে কিছুটা সময় লাগলেও আজ রাতে আমরা একটি বিশাল বড় পদক্ষেপ নিয়েছি।’ 

ভিওডি বাংলা/বিন্দু

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শান্তি চুক্তিতে পৌঁছেছে যুক্তরাষ্ট্র-ইরান
শান্তি চুক্তিতে পৌঁছেছে যুক্তরাষ্ট্র-ইরান
ব্রাজিলে মাঝ আকাশে দুই হেলিকপ্টারের সংঘর্ষে নিহত ৬
ব্রাজিলে মাঝ আকাশে দুই হেলিকপ্টারের সংঘর্ষে নিহত ৬
লেবাননে হামলা হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বন্ধ: ইরান
লেবাননে হামলা হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বন্ধ: ইরান