• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ বাতিল মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা আবদুস সালামের ট্রাফিক আইন লঙ্ঘনে ঢাকায় ২৪ ঘণ্টায় ১৮৩১ মামলা জুলাইয়ে সাড়ে ৪ লাখ শিক্ষার্থী বিনামূল্যে স্কুলড্রেস পাবে: শিক্ষামন্ত্রী সরকারি সংস্থাগুলোকে ভূমি উন্নয়ন কর পরিশোধের নির্দেশ ভূমিমন্ত্রীর প্রকৌশল শিক্ষায় নৈতিকতা ও দক্ষতার সমন্বয় জরুরি: ইউজিসি চেয়ারম্যান সাজ্জাদুলের উদ্ভাবিত পণ্য পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২০ হাসপাতাল নির্মাণ, নিয়োগ পাবেন ১ লাখ স্বাস্থ্যকর্মী খেলাধুলার প্রতি ভালোবাসা এখনো অটুট: মির্জা ফখরুল দুবাইয়ে গ্রেপ্তার বেনজীরকে দেশে আনার চেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

নিজস্ব প্রতিবেদক    ১৫ জুন ২০২৬, ০৭:০১ এ.এম.
ছবি-সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ঘোষিত সমঝোতা চুক্তিকে স্বাগত জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। এটিকে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে আখ্যায়িত করেছেন তিনি। খবর আল-জাজিরার।

সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় এরদোয়ান বলেন, আমি আন্তরিকভাবে আশা করি, যে সংবাদটির জন্য দীর্ঘদিন ধরে পুরো বিশ্ব অপেক্ষা করছিল, তা আমাদের অঞ্চলে স্থায়ী শান্তি ও নিরাপত্তার পরিবেশ প্রতিষ্ঠার পথ খুলে দেবে।

তুর্কি প্রেসিডেন্ট সংশ্লিষ্ট সব পক্ষের প্রতি সংযত থাকার আহ্বান জানিয়ে বলেন, চুক্তি স্বাক্ষরের আগের সময়ে এমন কোনো বক্তব্য, উসকানি বা পদক্ষেপ নেওয়া উচিত নয় যা নতুন করে উত্তেজনা বাড়াতে পারে। একইসঙ্গে সম্ভাব্য নাশকতা বা শান্তি প্রক্রিয়া ব্যাহত করার প্রচেষ্টার বিরুদ্ধেও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

এরদোয়ান আরও বলেন, মধ্যপ্রাচ্যে দীর্ঘদিন ধরেই একটি শান্তিপূর্ণ পরিবেশের প্রয়োজন রয়েছে এবং তুরস্ক সেই লক্ষ্য অর্জনে আন্তর্জাতিক উদ্যোগগুলোকে সমর্থন করে যাবে।

ভিওডি বাংলা/বিন্দু

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আমেরিকায় বিমান বিধ্বস্ত হয়ে ১২ জন নিহত
আমেরিকায় বিমান বিধ্বস্ত হয়ে ১২ জন নিহত
ইরান চুক্তি নিয়ে ট্রাম্প-পুতিনের ফোনালাপ
ইরান চুক্তি নিয়ে ট্রাম্প-পুতিনের ফোনালাপ
ইঞ্জিন বিকল হয়ে ওমান উপকূলে ডুবল ভারতীয় জাহাজ
ইঞ্জিন বিকল হয়ে ওমান উপকূলে ডুবল ভারতীয় জাহাজ