• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ফিফা বিশ্বকাপ ২০২৬

শেষ মুহূর্তের গোলে স্তব্ধ সুইজারল্যান্ড, কাতারের প্রথম পয়েন্ট

ভিওডি স্পোর্টস ডেস্ক    ১৪ জুন ২০২৬, ০৩:১৭ এ.এম.
ছবি: সংগৃহীত

ম্যাচ জুড়ে আক্রমণে দাপট দেখাল সুইজারল্যান্ড। জয়ের পথেই ছিল তারা। কিন্তু একেবারে শেষ মুহূর্তে পাল্টে গেল চিত্র। বেশিরভাগ সময় দ্বিতীয় সেরা দল হয়ে থেকেও হারের মুখ থেকে স্মরণীয় এক পয়েন্ট পেল কাতার।

শনিবার (১৩ জুন) যুক্তরাষ্ট্রের স্যান ফ্রান্সিসকোর বে এরিয়া স্টেডিয়ামে ফিফা বিশ্বকাপের ম্যাচে ৬৭ হাজার দর্শকের সামনে ‘বি’ গ্রুপের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে।

এর আগে, ১৭ মিনিটে ব্রিল এমবোলোর স্পট কিকে প্রথমার্ধে এগিয়ে যায় সুইজারল্যান্ড। দ্বিতীয়ার্ধের ছয় মিনিট যোগ করা সময়ের পঞ্চম মিনিটে সমতা টানেন কাতারের বুয়ালাম খোখি।

বিশ্বকাপে কাতারের এটি দ্বিতীয় গোল ও প্রথম পয়েন্ট। ২০২২ সালে স্বাগতিক হিসেবে প্রথমবার বিশ্বকাপ খেলার সুযোগ পেয়ে তিন ম্যাচেই হারে তারা, গোল করে একটি।

ভিওডি বাংলা/এফএ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাজিল কি আসলেই ভয় পাচ্ছে মরক্কোকে?
ব্রাজিল কি আসলেই ভয় পাচ্ছে মরক্কোকে?
পেনাল্টিতে এগিয়ে সুইজারল্যান্ড, চাপে কাতার
ফিফা বিশ্বকাপ ২০২৬ পেনাল্টিতে এগিয়ে সুইজারল্যান্ড, চাপে কাতার
৯২ বছরে নিজেদের প্রথম ম্যাচ হারেনি ব্রাজিল
ফুটবল বিশ্বকাপ ৯২ বছরে নিজেদের প্রথম ম্যাচ হারেনি ব্রাজিল