• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

সিরিজ জিতে ২ কোটি টাকা বোনাস পাচ্ছে বাংলাদেশ

   ১৩ জুন ২০২৬, ০৯:৩৭ পি.এম.
ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ। এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করায় জাতীয় ক্রিকেট দলের জন্য ২ কোটি টাকা বোনাস ঘোষণা করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

প্রতিমন্ত্রীর প্রেস সচিব আশরাফুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ৮৬ রানের জয় পায় বাংলাদেশ। এর মাধ্যমে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডেতে ২১ বছরের জয়খরা কাটে টাইগারদের। এর আগে ২০০৫ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের প্রথম ও একমাত্র ওয়ানডে জয় পেয়েছিল বাংলাদেশ।

সিরিজের দ্বিতীয় ম্যাচে বৃষ্টি আইনে ৫ উইকেটের জয় তুলে নিয়ে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ নিজেদের করে নেয় স্বাগতিকরা। ফলে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের কৃতিত্ব অর্জন করে বাংলাদেশ।

এখন টাইগারদের সামনে সিরিজে ধবলধোলাইয়ের সুযোগ। আগামীকাল মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল।

ওয়ানডে সিরিজ শেষে চট্টগ্রামে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। সূচি অনুযায়ী ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ১৭, ১৯ ও ২১ জুন।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশিদের ব্রাজিল উন্মাদনার খবর জেনেছে ব্রাজিল
বাংলাদেশিদের ব্রাজিল উন্মাদনার খবর জেনেছে ব্রাজিল
অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে মেহেদী
অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে মেহেদী
ক্রিকেটার নাঈমকে মারধর করে থানায় নিলো পুলিশ
ক্রিকেটার নাঈমকে মারধর করে থানায় নিলো পুলিশ