• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ডিএনডি লেকে ডুবে ৩ জনের মৃত্যু

নারায়ণগঞ্জ প্রতিনিধি    ১৩ জুন ২০২৬, ০৭:৩৫ পি.এম.
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকে গোসল করতে নেমে দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এক কিশোরী এখনো নিখোঁজ রয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

শনিবার (১৩ জুন) বিকেলে সিদ্ধিরগঞ্জের বার্মা স্ট্যান্ড সংলগ্ন নাভানা সিটির সামনে দক্ষিণ কদমতলী কাশেমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন মো. রাশেদুজ্জামান (২২) এবং তার শ্যালক মো. গালিব (১৮)। নিখোঁজ রয়েছে গালিবের বোন মোসা. সুরাইয়া (১২)। তারা দক্ষিণ কদমতলী কাশেমপাড়ায় ভাড়া বাসায় বসবাস করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল সাড়ে ৩টা থেকে ৪টার মধ্যে রাশেদুজ্জামান, গালিব ও সুরাইয়া ডিএনডি লেকে গোসল করতে নামেন। একপর্যায়ে তারা পানিতে তলিয়ে যান। দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর তাদের সন্ধান না পেয়ে স্থানীয়রা ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেন।

খবর পেয়ে নারায়ণগঞ্জ নদী ফায়ার স্টেশনের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। অভিযানে রাশেদুজ্জামান ও গালিবের মরদেহ উদ্ধার করা হয়। তবে সুরাইয়ার কোনো সন্ধান পাওয়া যায়নি। তাকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

নিহত রাশেদুজ্জামানের বাড়ি গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মনাগ এলাকায়। তার বাবার নাম দেলোয়ার। গালিব ও সুরাইয়ার বাড়ি নড়াইলের কালিয়া উপজেলার রঘুনাথপুর গ্রামে। তাদের বাবা আকরাম।

সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান জানান, পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, রাশেদুজ্জামান, গালিব ও সুরাইয়া তিনজনই সাঁতার জানতেন। তবে কী কারণে তারা পানিতে তলিয়ে গেলেন, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

ভিওডি বাংলা/আরআর/আ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চট্টগ্রামে দিনদুপুরে যুবদল নেতাকে গুলি করে হত্যা
চট্টগ্রামে দিনদুপুরে যুবদল নেতাকে গুলি করে হত্যা
কুড়িগ্রামে প্যানেল চেয়ারম্যানকে অব্যাহতি
কুড়িগ্রামে প্যানেল চেয়ারম্যানকে অব্যাহতি
রাঙ্গুনিয়ায় পরিত্যক্ত অবস্থায় ওয়ান শুটার গান উদ্ধার করল র‌্যাব-৭
রাঙ্গুনিয়ায় পরিত্যক্ত অবস্থায় ওয়ান শুটার গান উদ্ধার করল র‌্যাব-৭