• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ফুটবল বিশ্বকাপ

৯২ বছরে নিজেদের প্রথম ম্যাচ হারেনি ব্রাজিল

ভিওডি স্পোর্টস ডেস্ক    ১৪ জুন ২০২৬, ০২:০০ এ.এম.
ছবি: সংগৃহীত

ফুটবল বিশ্বকাপের ইতিহাসে অনেক রেকর্ডই ভাঙাগড়ার খেলায় হারিয়ে যায়। কিন্তু একটি জায়গায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের আধিপত্য ও ধারাবাহিকতা কেবল অনন্যই নয়, রীতিমতো অবিশ্বাস্য। ফুটবল বিশ্বকাপের একমাত্র দল হিসেবে প্রতিটি আসরে অংশ নেওয়া সেলেসাওরা নিজেদের প্রথম ম্যাচে তৈরি করেছে এক দুর্ভেদ্য দুর্গ। ক্যালেন্ডারের পাতা উল্টাতে দেখা যাবে, দীর্ঘ ৯২ বছর ধরে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে কোনো পরাজয়ের মুখ দেখেনি ব্রাজিল।

বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলের হেরে যাওয়ার ঘটনাটি এতটাই পুরনো যে, বর্তমান ফুটবল বিশ্বের সিংহভাগ মানুষ তখন জন্মও নেননি। ১৯৩০ সালের প্রথম বিশ্বকাপে যুগোস্লাভিয়ার কাছে ১-২ গোলে হেরে বিশ্বমঞ্চে যাত্রা শুরু করেছিল ব্রাজিল। এর চার বছর পর, ১৯৩৪ সালের মেক্সিকো বিশ্বকাপে স্পেনের কাছে ১-৩ গোলে হেরে বিদায় নেয় তারা।

১৯৩৪ সালের সেই ২৭ মে-র পর থেকে আজ পর্যন্ত দীর্ঘ ৯২ বছর কেটে গেলেও বিশ্বকাপের প্রথম ম্যাচে কেউ হারাতে পারেনি হলুদ জার্সিধারীদের।

মাঝে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে দীর্ঘ এক যুগ বিশ্বকাপ বন্ধ থাকলেও মাঠের ফুটবলে ব্রাজিলের এই অপরাজেয় ধারা সচল রয়েছে। ১৯৩৮ সালের পোল্যান্ড ম্যাচ থেকে শুরু করে ২০২২ সালের কাতার বিশ্বকাপ পর্যন্ত টানা ২০টি আসরের প্রথম ম্যাচে অপরাজিত রয়েছে তারা। এই ২০টি ম্যাচের মধ্যে ১৭টিতেই জয় নিয়ে মাঠ ছেড়েছে সেলেসাওরা, বাকি ৩টি ম্যাচ হয়েছে ড্র।

এই দীর্ঘ যাত্রায় বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিল সবচেয়ে বেশি মুখোমুখি হয়েছে মেক্সিকোর। ১৯৫০, ১৯৫৪, ১৯৬২ এবং ২০১৪ সালের আসরে প্রথম ম্যাচেই মেক্সিকানদের মুখোমুখি হয়েছিল সেলেসাওরা। মজার ব্যাপার হলো, এই চারবারের দেখায় প্রতিবারই মেক্সিকোকে উড়িয়ে দিয়েছে ব্রাজিল। মেক্সিকোর জালে তারা মোট ১৪টি গোল দিলেও নিজেদের গোলপোস্ট অক্ষত রেখেছিল প্রতিবার।

ভিওডি বাংলা/এফএ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাজিল কি আসলেই ভয় পাচ্ছে মরক্কোকে?
ব্রাজিল কি আসলেই ভয় পাচ্ছে মরক্কোকে?
পেনাল্টিতে এগিয়ে সুইজারল্যান্ড, চাপে কাতার
ফিফা বিশ্বকাপ ২০২৬ পেনাল্টিতে এগিয়ে সুইজারল্যান্ড, চাপে কাতার
যে কারণে ক্রিকেটার নাঈমকে মারধর, জানা গেল চাঞ্চল্যকর তথ্য
যে কারণে ক্রিকেটার নাঈমকে মারধর, জানা গেল চাঞ্চল্যকর তথ্য