টপ নিউজ
বুনিয়া সোহেল ও টুনটুন কালামের ঘনিষ্ঠ সহযোগী মনু গ্রেপ্তার
ভিওডি বাংলা ডেস্ক
১৩ জুন ২০২৬, ১১:৩৮ পি.এম.

ছবি: সংগৃহীত
রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত মো. মোস্তফা ওরফে মনুকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক ব্যবসায়ী বুনিয়া সোহেল ও টুনটুন কালামের প্রধান সহযোগী।
শনিবার (১৩ জুন) গোপন তথ্যের ভিত্তিতে এক বিশেষ অভিযান চালিয়ে মো. মোস্তফা ওরফে মনুকে গ্রেপ্তার করা হয়।
ডিএমপির তেজগাঁও জোনের অতিরিক্ত পুলিশ কমিশনার জুয়েল বলেন, মনু দীর্ঘদিন ধরে মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প ও আশপাশের এলাকায় মাদক সাম্রাজ্য নিয়ন্ত্রণ করে আসছিলেন। তিনি বুনিয়া সোহেল ও টুনটুন কালামের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে কাজ করতেন। মনু গ্রেপ্তার হওয়ায় জেনেভা ক্যাম্পের মাদক সিন্ডিকেট বড় ধরনের ধাক্কা খেয়েছে।
ভিওডি বাংলা/এফএ







