টপ নিউজ
২–০ গোলে এগিয়ে মেক্সিকো
ক্রীড়া প্রতিবেদক
১২ জুন ২০২৬, ০২:৫৬ এ.এম.

ছবি: সংগৃহীত
রাউল হিমিনেজের গোলে ২–০ গোলে এগিয়ে মেক্সিকোকে। ৬৬ মিনিটে মাঠে নামলেন বিশ্বকাপ ইতিহাসে মেক্সিকোর সর্বকনিষ্ঠ খেলোয়াড় গিলবার্তো মোরা, পরের মিনিটেই গোল করেন হিমিনেজ।
৫০ মিনিটে দক্ষিণ আফ্রিকার মিডফিল্ডার স্ফেফেলো সিথোলের লাল কার্ডে ১০ জনে পরিণত হয় দক্ষিণ আফ্রিকা।
প্রথমার্ধ শেষে ১–০ গোলে এগিয়ে থাকে স্বাগতিক মেক্সিকো। দক্ষিণ আফ্রিকা বিপক্ষে ৯ মিনিটে গোল করেন মেক্সিকোর ফরোয়ার্ড হুলিয়ান কিনিয়োনেস।
এর আগে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের পর বিশ্বকাপের উদ্বোধনী বাঁশি বাজিয়েছেন রেফারি। মেক্সিকো সবুজ জার্সি ও দক্ষিণ আফ্রিকা হলুদ জার্সি পরে খেলছে।
ভিওডি বাংলা/আ







