• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ফিফা বিশ্বকাপ ২০২৬

প্রথম লাল কার্ড: ১০ জনে পরিণত দক্ষিণ আফ্রিকা

ক্রীড়া প্রতিবেদক    ১২ জুন ২০২৬, ০২:৩১ এ.এম.
ছবি: সংগৃহীত

২০২৬ বিশ্বকাপের প্রথম লাল কার্ড দেখলেন দক্ষিণ আফ্রিকার মিডফিল্ডার স্ফেফেলো সিথোলে। ৫০ মিনিটে পেনাল্টি বক্সের মাথায় মেক্সিকোর এক খেলোয়াড়কে আটকাতে গিয়ে ফাউল করার শাস্তি পেলেন সিথোলে। ফ্রি কিক পায় মেক্সিকো।

প্রথমার্ধ শেষে ১–০ গোলে এগিয়ে থাকে স্বাগতিক মেক্সিকো। দক্ষিণ আফ্রিকা বিপক্ষে ৯ মিনিটে গোলটি করেন মেক্সিকো ফরোয়ার্ড হুলিয়ান কিনিয়োনেস।

প্রথমার্ধে আক্রমণে এগিয়ে ছিল মেক্সিকো। শেষ দিকে তিনটি সুযোগ নষ্ট করার ফলে ব্যবধান আর বাড়েনি।

উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা। প্রথম ম্যাচ শুরু হয় বাংলাদেশ সময় রাত একটায়।

এর আগে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের পর বিশ্বকাপের উদ্বোধনী বাঁশি বাজিয়েছেন রেফারি। মেক্সিকো সবুজ জার্সি ও দক্ষিণ আফ্রিকা হলুদ জার্সি পরে খেলছে।

ভিওডি বাংলা/আ

 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পর্দা উঠলো ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ ফিফা বিশ্বকাপ ২০২৬
পর্দা উঠলো ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ ফিফা বিশ্বকাপ ২০২৬
নতুন কুঁড়ি স্পোর্টসে ২০০ কোটি টাকা, ৬৪ জেলায় ক্রীড়াপল্লী নির্মাণের উদ্যোগ
নতুন কুঁড়ি স্পোর্টসে ২০০ কোটি টাকা, ৬৪ জেলায় ক্রীড়াপল্লী নির্মাণের উদ্যোগ
অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক সিরিজ জয়
অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক সিরিজ জয়