উদ্বোধনী লড়াইয়ে মুখোমুখি মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা

২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামার আগে চমকপ্রদ একাদশ ঘোষণা করেছেন মেক্সিকো কোচ হাভিয়ের আগুইরে। আজতেকা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দলের নিয়মিত অধিনায়ক এডসন আলভারেজ ও অভিজ্ঞ গোলকিপার গুইয়ের্মো ওচোয়াকে শুরুর একাদশে রাখেননি তিনি।
পাঁচটি বিশ্বকাপে অংশ নেওয়া অভিজ্ঞ গোলরক্ষক ওচোয়ার পরিবর্তে গোলপোস্টের দায়িত্ব পেয়েছেন রাউল র্যাঙ্গেল। অন্যদিকে অধিনায়ক আলভারেজকে রাখা হয়েছে বদলি বেঞ্চে। মাঝমাঠে এরিক লিরাকে সুযোগ দিয়ে তার সঙ্গে খেলানো হয়েছে আলভারো ফিদালগো ও ব্রায়ান গুতিয়েরেসকে।
আক্রমণভাগে মেক্সিকোর ভরসা অভিজ্ঞ স্ট্রাইকার রাউল হিমেনেজ। তাকে সহযোগিতা করবেন জুলিয়ান কুইনোনেস ও রবার্তো আলভারাডো।
অন্যদিকে দক্ষিণ আফ্রিকার কোচ হুগো ব্রুস বড় কোনো পরিবর্তনের পথে হাঁটেননি। তিনি মূলত দেশটির ঘরোয়া লিগ চ্যাম্পিয়ন ক্লাবের খেলোয়াড়দের ওপরই আস্থা রেখেছেন। গোলপোস্টের নিচে অধিনায়ক রনউইন উইলিয়ামস এবং আক্রমণভাগে লাইল ফস্টারের নেতৃত্বে মাঠে নামছে দক্ষিণ আফ্রিকা।
৪৮ দলের অংশগ্রহণে অনুষ্ঠিত বিশ্বকাপের পর্দা উঠছে ‘এ’ গ্রুপের মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার এই ম্যাচের মধ্য দিয়ে।
মেক্সিকোর একাদশ: রাউল র্যাঙ্গেল, সেজার মন্টেস, জোহান ভাসকুয়েজ, ইসরায়েল রেয়েস, জেসুস গ্যালার্দো, এরিক লিরা, আলভারো ফিদালগো, ব্রায়ান গুতিয়েরেস, রাউল হিমেনেজ, জুলিয়ান কুইনোনেস ও রবার্তো আলভারাডো।
দক্ষিণ আফ্রিকার একাদশ: রনউইন উইলিয়ামস, অব্রে মোদিবা, এমবেকেজেলি এমবোকাজি, এনকোসিনাথি সিবিসি, খুলিসো মুদাউ, ইমে ওকোন, তেবোহো মোকোয়েনা, স্পেফেলো সিথোল, জেইডেন অ্যাডামস, লাইল ফস্টার ও ইকরাম রেইনার্স।
ভিওডি বাংলা/আ







