• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

বাজেট ২০২৬-২৭

স্বস্তির খবর ডায়ালাইসিসে

নিজস্ব প্রতিবেদক    ১১ জুন ২০২৬, ০৭:০৫ পি.এম.
ছবি: সংগৃহীত

স্বাস্থ্যখাতে কর ছাড়ের অংশ হিসেবে কিডনি ডায়ালাইসিসে স্বস্তির খবর মিলেছে প্রস্তাবিত বাজেটে। ডায়ালাইসিস ফিল্টার আমদানিতে বিদ্যমান ৫ শতাংশ অগ্রিম করের পুরোটাই মওকুফ করা হয়েছে বাজেটে।

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ তথ্য জানান।

বাজেট বকৃতায় অর্থমন্ত্রী আরও জানান, আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ক্যানসার ও কিডনিসহ দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত রোগীদের এককালীন সহায়তা ৫০ হাজার টাকা থেকে দ্বিগুণ বাড়িয়ে এক লাখ টাকা করা হয়েছে।

তিনি বলেন, সরকারি হাসপাতালে দীর্ঘদিনের শূন্যপদ পূরণে শিগগিরই পাঁচ হাজার এমবিবিএস চিকিৎসক এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার। এই স্বাস্থ্যকর্মীদের ৮০ ভাগই হবে নারী।

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে প্রথমবারের মত স্বাস্থ্যখাতে বরাদ্দ জিডিপির এক শতাংশের ওপরে রাখা হয়েছে। আগামী বরাদ্দ রাখা হয়েছে ৬৯ হাজার ৪০৯ কোটি টাকা। যা চলতি অর্থবছরের প্রায় দ্বিগুণ। চলতি অর্থবছরে বরাদ্দ ৩৫ হাজার ৪৭৭ কোটি টাকা।

‎ভিওডি বাংলা/এফএ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ডেঙ্গু পরিস্থিতিতে অতিরিক্ত চিকিৎসক নিয়োগ দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী
ডেঙ্গু পরিস্থিতিতে অতিরিক্ত চিকিৎসক নিয়োগ দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্য খাতে আসছে ইতিহাসের সর্বোচ্চ বাজেট : স্বাস্থ্য প্রতিমন্ত্রী
স্বাস্থ্য খাতে আসছে ইতিহাসের সর্বোচ্চ বাজেট : স্বাস্থ্য প্রতিমন্ত্রী
নতুন দামে হার্টের রিং বিক্রির নির্দেশ
নতুন দামে হার্টের রিং বিক্রির নির্দেশ