• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, আক্রান্ত ৪৩৯

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ২৫ জুলাই ২০২৬, ০৫:৩৮ পি.এম.
শেয়ার করুন 0
ছবি সংগৃহীত
ছবি সংগৃহীত

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত মশাবাহিত রোগটিতে মোট ৪০ জনের মৃত্যু হলো। এ ছাড়া গত একদিনে নতুন করে ৪৩৯ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। 

শনিবার (২৫ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে ঢাকা বিভাগে ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছে। অন্যদিকে এই সময়ে ঢাকা বিভাগেই সবচেয়ে বেশি (১৬৪ জন) ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এ ছাড়াও গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে ৮৩, চট্টগ্রাম বিভাগে ৭৫, খুলনা বিভাগে ৪১, রংপুর বিভাগে ৩০, রাজশাহী বিভাগে ২৬, ময়মনসিংহ বিভাগে ১৯ ও সিলেট বিভাগে ডেঙ্গু নিয়ে একজন হাসপাতালে ভর্তি হয়েছে।

সবমিলিয়ে চলতি বছর ১ জানুয়ারি থেকে শনিবার পর্যন্ত ডেঙ্গুতে মোট ৪০ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে শুধু ঢাকা বিভাগেই ডেঙ্গুতে ২১ জন মারা গেছেন। এ ছাড়াও উল্লেখিত সময়ে ময়মনসিংহ ও খুলনা বিভাগে ৫ জন করে মোট ১০ জন ছাড়াও চট্টগ্রাম বিভাগে ৪, বরিশাল বিভাগে ৩ এবং রাজশাহী ও রংপুর বিভাগে ডেঙ্গুতে একজন করে মোট ২ জনের মৃত্যু হয়েছে।

ভিওডি বাংলা/আর 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আয়োজিত ‘২১ জুলাই মাইলস্টোন ট্র্যাজেডির শ্রদ্ধাঞ্জলি ও স্মরণে বক্তব্যে দেন জোবায়দা রহমান। ছবি: ভিওডি বাংলা
দুর্যোগে মানবতার হাতই হোক সবচেয়ে শক্তিশালী: ডা. জুবাইদা রহমান
ছবি: পিএমও
প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবা সহজ করতে প্রধানমন্ত্রীর নির্দেশ
ছবি: সংগৃহীত
ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৭২