• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

জাপানের ‘মিনিস্টার’স অ্যাওয়ার্ড’ পেলেন ওয়াহিদ

বিনোদন ডেস্ক    ১০ জুন ২০২৬, ০৭:০০ পি.এম.
আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশি নির্মাতা ওয়াহিদ ইবনে রেজা। ছবি: সংগৃহীত

বিশ্ব পরিবেশ দিবসকে কেন্দ্র করে আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গন থেকে মর্যাদাপূর্ণ স্বীকৃতি অর্জন করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত কানাডা প্রবাসী চলচ্চিত্র নির্মাতা ওয়াহিদ ইবনে রেজা। তিনি নারায়ণগঞ্জের সোনারগাঁও এলাকার কৃতী সন্তান।

এশিয়ার অন্যতম বৃহৎ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব শর্ট শর্টস ফিল্ম ফেস্টিভ্যাল অ্যান্ড এশিয়া ২০২৬-এ তার নির্মিত অ্যানিমেটেড চলচ্চিত্র ‘আফটার আস’ অর্জন করেছে ‘সেভ দ্য আর্থ! মিনিস্টার’স অ্যাওয়ার্ড’।

উৎসব কর্তৃপক্ষ ৫ জুন, বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আনুষ্ঠানিকভাবে এই পুরস্কারের বিজয়ীর নাম ঘোষণা করে।

চলচ্চিত্র ‘আফটার আস’ তৈরি করা হয়েছে কানাডার ন্যাশনাল ফিল্ম বোর্ডের প্রযোজনায়। এতে তুলে ধরা হয়েছে মানুষের বিলুপ্তির পর পৃথিবীতে প্রকৃতির পুনর্জাগরণ এবং প্রাণীকুলের সহাবস্থান নিয়ে একটি ভিন্নধর্মী গল্প।

অ্যানিমেশন ঘরানার এই চলচ্চিত্রে একটি নেকড়ে ও একটি উলভারিনের মাধ্যমে দেখানো হয়েছে, কীভাবে তারা নতুন বাস্তবতায় প্রকৃতির সঙ্গে নিজেদের টিকে থাকার পথ খুঁজে নেয়। পরিবেশগত বিপর্যয় এবং তার পরবর্তী পুনরুদ্ধারের বার্তাই এখানে মূলভাবে ফুটে উঠেছে।

চলচ্চিত্রটি নিয়ে জাপানের পরিবেশ মন্ত্রণালয়ের প্রতিনিধি হিরোতাকা ইশিহারা বলেন, এটি একটি ব্যতিক্রমী চিন্তার প্রতিফলন। তাঁর মতে, ধ্বংসের পর প্রকৃতির পুনর্জীবনের ক্ষমতা এবং প্রাণীর দৃষ্টিকোণ থেকে সহাবস্থানের বিষয়টি অত্যন্ত সূক্ষ্মভাবে উপস্থাপন করা হয়েছে।

আয়োজকরা জানান, পরিবেশ সচেতনতা বাড়াতে এবং তরুণ নির্মাতাদের উৎসাহিত করতে এই ধরনের চলচ্চিত্র বিশেষ ভূমিকা রাখে।

পুরস্কার পাওয়ার পর উচ্ছ্বাস প্রকাশ করেন নির্মাতা ওয়াহিদ ইবনে রেজা। তিনি উৎসব কর্তৃপক্ষ ও প্রযোজনা প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানান এবং দীর্ঘদিনের কাজের স্বীকৃতি পাওয়ায় সন্তোষ প্রকাশ করেন।

এক দশকেরও বেশি সময় ধরে ভিএফএক্স ও অ্যানিমেশন জগতে কাজ করা এই নির্মাতা তার ব্যক্তিগত জীবনের একটি আবেগঘন দিকও শেয়ার করেন। তিনি চলচ্চিত্রটি তার সাড়ে পাঁচ বছর বয়সী কন্যা সামারা ওয়াহিদকে উৎসর্গ করেন।

তিনি বলেন, “আমি সত্যিই আশা করি যে আমরা একসঙ্গে এই পৃথিবীকে ওর (সামারা) এবং ওর প্রজন্মের বেড়ে ওঠার জন্য আরও ভালো একটি জায়গা করে তুলতে পারব।”

পরিবেশ সচেতনতা বৃদ্ধির অংশ হিসেবে ‘আফটার আস’ চলচ্চিত্রটি আগামী ৩০ জুন পর্যন্ত উৎসবের অনলাইন প্ল্যাটফর্মে প্রদর্শিত হচ্ছে। দর্শকরা অনলাইনে প্রবেশ করে চলচ্চিত্রটি উপভোগ করতে পারছেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কেমন আছেন ব্রেন টিউমারে আক্রান্ত ইলিয়াস কাঞ্চন?
কেমন আছেন ব্রেন টিউমারে আক্রান্ত ইলিয়াস কাঞ্চন?
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সভাপতি প্রার্থী যিনি
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সভাপতি প্রার্থী যিনি
হোমিওপ্যাথির পক্ষে পোস্ট করে তোপের মুখে আনুশকা শর্মা
হোমিওপ্যাথির পক্ষে পোস্ট করে তোপের মুখে আনুশকা শর্মা