{# Dark-theme overrides for the above-the-fold critical surfaces. Inlined so dark users don't flash a light background while the async dark.css is still loading. #}
  • ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
মোদির বাড়ির সামনে থেকে রাহুল গান্ধী আটক সরকারের অগ্রাধিকার কর্মসূচিতে সহযোগিতার আগ্রহ বিশ্বব্যাংকের মুগদায় বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৯ জন গ্রেপ্তার পদত্যাগ করলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খান ফ্যামিলি কার্ডসহ সামাজিক সুরক্ষা কর্মসূচিতে সহযোগিতার আগ্রহ ডব্লিউএফপির একনেকে উঠছে ২,০৮২ কোটি টাকার কর্মসংস্থান প্রকল্প’ গাজী নজরুলকে নিয়ে ভিডিও ভাইরাল, ব্যবস্থা নেবে জামায়াত মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী ভিওডি বাংলায় নিয়োগ, আবেদন করতে পারবেন ফ্রেশাররাও মোদির বাসভবনের সামনে লাঠিচার্জ, সরিয়ে নেওয়া হলো রাহুল গান্ধীকে

হোমিওপ্যাথির পক্ষে পোস্ট করে তোপের মুখে আনুশকা শর্মা

নিজস্ব প্রতিবেদক    ৬ জুন ২০২৬, ০৭:২৪ এ.এম.
আনুশকা শর্মা। ছবি-সংগৃহীত
আনুশকা শর্মা। ছবি-সংগৃহীত

হোমিওপ্যাথি চিকিৎসার প্রশংসা করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার পর নেটিজেন ও চিকিৎসকদের একাংশের তোপের মুখে পড়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আনুশকা শর্মা। একটি ভিডিও শেয়ার করে হোমিওপ্যাথির কার্যকারিতা নিয়ে নিজের অভিজ্ঞতার কথা জানাতে গিয়েই এই বিপাকে পড়েন তিনি।

সম্প্রতি নিজের সোশ্যাল হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করেন আনুশকা শর্মা। ভিডিওটিতে দেখা যায়, বিখ্যাত হোমিওপ্যাথি চিকিৎসক রাজন শঙ্করন এবং বিশিষ্ট শিল্পোদ্যোগী নমিতা থাপার আধুনিক স্বাস্থ্যব্যবস্থায় হোমিওপ্যাথির ভূমিকা নিয়ে আলোচনা করছেন। সেখানে প্রতিটি চিকিৎসাপদ্ধতির সহাবস্থান ও সমন্বয়ের ওপর জোর দেওয়া হয়।

ভিডিওর কথোপকথনে চিকিৎসক রাজন শঙ্করন বলেন, ‘হোমিওপ্যাথি আসলে কোনো নির্দিষ্ট রোগের চিকিৎসা করে না, বরং মানুষের চিকিৎসা করে। মানুষকে ভেতর থেকে সুস্থ করার মাধ্যমেই তার রোগও সেরে ওঠে।’

আর সেই ভিডিও শেয়ার করে অভিনেত্রী ক্যাপশনে লিখেছেন, ‘আমার জীবনে সুস্থ থাকার পেছনে হোমিওপ্যাথি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। চিকিৎসক রাজন শঙ্করনের চিকিৎসাপদ্ধতি আমাকে ভীষণভাবে সাহায্য করেছে। স্বাস্থ্য-সচেতন জীবনযাপন সম্পর্কে তার চিন্তাভাবনাকে আমি ভীষণ মূল্য দিই।‘

আনুশকার এই পোস্টের পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল বিতর্ক শুরু হয়। বিজ্ঞানমনস্ক ও আধুনিক চিকিৎসাব্যবস্থার সমর্থকদের একাংশ এই পোস্টের কড়া সমালোচনা করেন। সমালোচকদের দাবি, যেখানে আধুনিক বিজ্ঞান এখনো হোমিওপ্যাথি চিকিৎসাকে পুরোপুরি স্বীকৃতি দেয় না, সেখানে একজন সেলিব্রিটি হয়ে এমন অবৈজ্ঞানিক পদ্ধতির প্রচার করা অনুচিত।

ভিওডি বাংলা/বিন্দু


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
প্রতারণা মামলায়ও জামিন পেলেন তৌহিদ আফ্রিদি
আতিফ আসলাম। ছবি: সংগৃহীত
অবশেষে ঢাকায় আসছেন আতিফ আসলাম
মেসি-অমিতাভ
‘খেলা শেষ’ লিখে মেসিকে কী বার্তা দিলেন অমিতাভ