• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

পুঁজিবাজারে ১৩শ’ কোটি টাকা লেনেদন

নিজস্ব প্রতিবেদক    ৯ জুন ২০২৬, ০৫:৫৮ পি.এম.
ছবি: সংগৃহীত

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের ঊর্ধ্বগতির পাশাপাশি লেনদেনও বেড়েছে। 

মঙ্গলবার (৯ জুন) ডিএসইতে মোট ১ হাজার ৩৮৭ কোটি ৮৪ লাখ ৬৫ হাজার ৮৫৬ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড ইউনিট লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে জানা গেছে, এদিন মোট ৩৯৭টি কোম্পানির ৩৯ কোটি ১ লাখ ৪৩ হাজার ২৬৮টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড ইউনিট হাতবদল হয়েছে।

দিন শেষে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের তুলনায় ৩৬ দশমিক ৪৯ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫১৯ দশমিক ৪৯ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ১০ দশমিক ৯৯ পয়েন্ট বেড়ে ২ হাজার ৮০ দশমিক ১৪ পয়েন্টে এবং ডিএসই শরিয়াহ সূচক ৩ দশমিক ৩২ পয়েন্ট বেড়ে ১ হাজার ১১১ দশমিক ৪৩ পয়েন্টে দাঁড়িয়েছে।

লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ২৪৬টির শেয়ারদর বেড়েছে, ১০০টির কমেছে এবং ৫১টির দর অপরিবর্তিত রয়েছে।

লেনদেনের শীর্ষে থাকা ১০টি কোম্পানি হলো এনসিসি ব্যাংক, সানলাইফ ইন্স্যুরেন্স, ডমিনেজ স্টিল, আইপিডিসি, সিভিওপিআরএল, পিপলস ইন্স্যুরেন্স, সামিট অ্যালায়েন্স পোর্ট, আনোয়ার গ্যালভানাইজিং, বেক্সিমকো ফার্মা এবং রানার অটোমোবাইলস।  

অন্যদিকে দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির মধ্যে রয়েছে- পিপলস ইন্স্যুরেন্স, মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্স, অ্যাপেক্স স্পিনিং, সামিট অ্যালায়েন্স পোর্ট, এশিয়া ইন্স্যুরেন্স, সমতা লেদার, তাশরিফা ইন্ডাস্ট্রিজ, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, নিটল ইন্স্যুরেন্স এবং সিভিওপিআরএল।

দরপতনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় রয়েছে- বেক্সিমকো ফার্মা, ইসলামী ব্যাংক, তুংহাই নিটিং, ফার্স্ট ফাইন্যান্স, পিপলস লিজিং, এফএএস ফাইন্যান্স, সিপিজিবিএল মিউচ্যুয়াল ফান্ড-১, ক্রাউন সিমেন্ট, মেঘনা কনডেন্সড মিল্ক এবং প্রাইম টেক্সটাইল।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাণিজ্য ঘাটতি ৮ বিলিয়ন ডলার, ভারতের সঙ্গে সর্বোচ্চ: মন্ত্রী
বাণিজ্য ঘাটতি ৮ বিলিয়ন ডলার, ভারতের সঙ্গে সর্বোচ্চ: মন্ত্রী
সংসদে বাজেট উপস্থাপন ১১ জুন
সংসদে বাজেট উপস্থাপন ১১ জুন
বাড়ল মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের বেতন
বাড়ল মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের বেতন