• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ আজ স্বীকৃত নাম : সেনাপ্রধান ছয় জাতির আন্তর্জাতিক হ্যান্ডবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী এবার মন্ত্রণালয় থেকে চুরি হলো ল্যাপটপ সোলার এনার্জিতে অধিক সাশ্রয়ী পদ্মা সেতুর সার্ভিস এরিয়া বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার আহ্বান ডা. জুবাইদার প্রাথমিক শিক্ষায় শিল্প ও সংস্কৃতি বিষয়ক পাঠ্যবই যুক্ত হচ্ছে: ববি হাজ্জাজ বিশ্ব শান্তিপ্রতিষ্ঠায় বদ্ধপরিকর শান্তিরক্ষীরা: প্রধানমন্ত্রী লেক পারাপারে দুর্ভোগ, ধানমন্ডি লেকের সেতু সংস্কার এখনো স্থবির গভীর রাতে আফগানিস্তানে হামলা পাকিস্তানের, শিশুসহ নিহত ১৩ সেনাকুঞ্জে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

প্রাথমিক শিক্ষায় শিল্প ও সংস্কৃতি বিষয়ক পাঠ্যবই যুক্ত হচ্ছে: ববি হাজ্জাজ

নিজস্ব প্রতিবেদক    ১০ জুন ২০২৬, ০১:২৪ পি.এম.
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে নিয়ে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বিশেষজ্ঞদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য দেন ববি হাজ্জাজ। ছবি: ভিওডি বাংলা

প্রাথমিক স্তরের শিক্ষাক্রমে শিল্প ও সংস্কৃতি বিষয়ক পাঠ্যবই যুক্ত করার পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। এর মাধ্যমে আগামী দিনে শিক্ষার্থীদের বৈশ্বিক নাগরিক হিসেবে গড়ে তোলার পাশাপাশি নতুন কর্মসংস্থানের ক্ষেত্র তৈরির সুযোগ তৈরি হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

তিনি বলেন, সরকারের নির্বাচনী ইশতেহার এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের শিক্ষা-দর্শনের আলোকে দেশের শিক্ষাব্যবস্থাকে আধুনিক ও দক্ষতাভিত্তিক কাঠামোয় রূপ দেওয়া হচ্ছে। এতে শিক্ষার্থীরা শুধু একাডেমিক জ্ঞান নয়, বরং বাস্তব জীবনের প্রয়োজনীয় দক্ষতাও অর্জন করতে পারবে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সংগীত, নৃত্যকলা, নাট্যকলা ও চারুকলা বিভাগের শিক্ষক এবং সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা অংশ নেন। পাশাপাশি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রী জানান, প্রাথমিক শিক্ষায় সংগীত, নৃত্য ও ক্রীড়াভিত্তিক শিক্ষার পরিসর বাড়ানো হলে এসব বিষয়ে দক্ষ শিক্ষক ও প্রশিক্ষকের চাহিদা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। এতে নতুন প্রজন্মের জন্য একটি শক্তিশালী ক্যারিয়ার পথ তৈরি হবে এবং একই সঙ্গে কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হবে।

তিনি আরও উল্লেখ করেন, আগামী পাঁচ বছরের মধ্যে শিল্প ও সংস্কৃতি শিক্ষার প্রসারের ফলে প্রায় ৫০ থেকে ৬০ হাজার নতুন চাকরির সুযোগ তৈরি হতে পারে। বিশেষ করে সংগীত, নৃত্য, চারুকলা, নাট্যকলা ও ক্রীড়া বিষয়ে প্রশিক্ষিত তরুণ–তরুণীরা এই খাতে কাজের সুযোগ পাবেন।

ববি হাজ্জাজ বিশ্ববিদ্যালয়গুলোর সহযোগিতা কামনা করে বলেন, শিক্ষার্থীদের যেন ভবিষ্যতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে যুক্ত হওয়ার সুযোগ তৈরি হয়, সে বিষয়ে যৌথ উদ্যোগ প্রয়োজন। বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমের সঙ্গে শিক্ষক প্রশিক্ষণ কার্যক্রম যুক্ত করা গেলে দক্ষ মানবসম্পদ তৈরি করা সহজ হবে বলেও তিনি মন্তব্য করেন।

তিনি আরও বলেন, শিল্প ও সংস্কৃতিকে কেবল সহশিক্ষা কার্যক্রম হিসেবে সীমাবদ্ধ না রেখে শিক্ষার্থীদের সামগ্রিক বিকাশের একটি অপরিহার্য অংশ হিসেবে প্রতিষ্ঠা করতে হবে। এজন্য নতুন কারিকুলাম প্রণয়ন ও শিক্ষক প্রশিক্ষণের কার্যক্রম এখন থেকেই শুরু করার ওপর গুরুত্বারোপ করা হচ্ছে।

সভায় অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয় প্রতিনিধিরা শিক্ষাব্যবস্থায় শিল্প ও সংস্কৃতি বিষয়ক বিষয়গুলো অন্তর্ভুক্ত করার উদ্যোগকে স্বাগত জানান এবং প্রয়োজনীয় একাডেমিক সহযোগিতার আশ্বাস দেন।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, পরিকল্পনা অনুযায়ী ২০২৭ সালে প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির জন্য “শিল্প ও সংস্কৃতি” নামে একটি নতুন পাঠ্যবই চালু করা হবে। এতে চারটি মূল অধ্যায় থাকবে-চারু ও কারুকলা, সংগীত, নৃত্যকলা এবং নাট্যকলা।

পরবর্তীতে ২০২৮ সাল থেকে নতুন শিক্ষাক্রমে এসব বিষয়কে আরও বিস্তৃতভাবে পূর্ণাঙ্গভাবে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের সৃজনশীলতা, সাংস্কৃতিক চর্চা এবং নান্দনিক বিকাশে নতুন মাত্রা যোগ হবে বলে আশা করা হচ্ছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এসএসসির ফল ২০ জুলাইয়ের মধ্যে: শিক্ষামন্ত্রী
এসএসসির ফল ২০ জুলাইয়ের মধ্যে: শিক্ষামন্ত্রী
কোভিড আক্রান্ত পরিবারের গৃহপালিত প্রাণীর দেহে মেলেনি করোনাভাইরাস
বাকৃবির গবেষণা কোভিড আক্রান্ত পরিবারের গৃহপালিত প্রাণীর দেহে মেলেনি করোনাভাইরাস
মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি
মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি