• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আদ-দ্বীনের জবাবে অসন্তুষ্ট স্বাস্থ্যমন্ত্রী, বৈঠকের পর সিদ্ধান্ত ডেঙ্গু পরিস্থিতিতে অতিরিক্ত চিকিৎসক নিয়োগ দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্য খাতে আসছে ইতিহাসের সর্বোচ্চ বাজেট : স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ আজ স্বীকৃত নাম : সেনাপ্রধান ছয় জাতির আন্তর্জাতিক হ্যান্ডবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী এবার মন্ত্রণালয় থেকে চুরি হলো ল্যাপটপ সোলার এনার্জিতে অধিক সাশ্রয়ী পদ্মা সেতুর সার্ভিস এরিয়া বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার আহ্বান ডা. জুবাইদার প্রাথমিক শিক্ষায় শিল্প ও সংস্কৃতি বিষয়ক পাঠ্যবই যুক্ত হচ্ছে: ববি হাজ্জাজ বিশ্ব শান্তিপ্রতিষ্ঠায় বদ্ধপরিকর শান্তিরক্ষীরা: প্রধানমন্ত্রী

বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ আজ স্বীকৃত নাম : সেনাপ্রধান

নিজস্ব প্রতিবেদক    ১০ জুন ২০২৬, ০৩:০০ পি.এম.
আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষা দিবস উপলক্ষে ঢাকার সেনাকুঞ্জে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন সেনাবাহিনীর প্রধান। ছবি: সংগৃহীত

সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, ‘বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ আজ একটা স্বীকৃত এবং অত্যন্ত গ্রহণযোগ্য নাম। জাতিসংঘের আহ্বানে সাড়া দিয়ে বাংলাদেশ ১৯৮৮ সাল থেকে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আসছে। এই ধারা অব্যাহত থাকবে বলে জানান সেনাপ্রধান।

বুধবার (১০ জুন) আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষা দিবস উপলক্ষে ঢাকার সেনাকুঞ্জে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন সেনাপ্রধান।

সেনাপ্রধান জানান, বর্তমানে শান্তি রক্ষার কাজে বাংলাদেশ সেনাবাহিনীর ৩ হাজার ৬০৮ জন, নৌবাহিনীর ৩০২ জন এবং বিমানবাহিনীর ২৬৭ জন এবং পুলিশের ৩৫ জনসহ মোট ৪ হাজার ২১২ জন শান্তিরক্ষী বিশ্বের বিভিন্ন দেশের ৯টা শান্তিরক্ষী মিশনে নিয়োজিত আছেন। 

পুরুষ সদস্যদের পাশাপাশি নারী শান্তিরক্ষীরাও অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছেন জানিয়ে সেনাপ্রধান বলেন, বাংলাদেশের সশস্ত্র বাহিনী এবং পুলিশের সর্বমোট ৩ হাজার ৯০৫ জন নারী শান্তিরক্ষী সফলভাবে তাদের দায়িত্ব পালন করেছেন। 

বর্তমানে ২৯৪ জন নারী সদস্য শান্তি রক্ষার কাজে পৃথিবীর বিভিন্ন জায়গায় নিয়োজিত আছেন।

সেনাপ্রধান বলেন, বর্তমান বিশ্বে শান্তিরক্ষা মিশনের প্রকৃত চ্যালেঞ্জ দ্রুত পরিবর্তিত হচ্ছে। আমাদের শান্তিরক্ষীরা নিজের জীবনের ঝুঁকি নিয়ে উন্নত প্রশিক্ষণ, নৈতিক মূল্যবোধ, দক্ষতা ও নিরপেক্ষতা প্রমাণ রেখে সব চ্যালেঞ্জ মোকাবেলার জন্য সদা প্রস্তুত আছে।

ভিওডি বাংলা/আরকেএইচ/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘আমার দেশ’ পত্রিকা মুক্তিযোদ্ধাদের অপমান করছে: প্রতিমন্ত্রী ইশরাক
‘আমার দেশ’ পত্রিকা মুক্তিযোদ্ধাদের অপমান করছে: প্রতিমন্ত্রী ইশরাক
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাতবার্ষিকীর অনুষ্ঠানে পানি সম্পদ মন্ত্রী
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাতবার্ষিকীর অনুষ্ঠানে পানি সম্পদ মন্ত্রী
আজ আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস
আজ আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস