• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ঢাকার তরুণরা শিখছে ট্রাম্পের “দ্য আর্ট অব দ্য ডিল” বইয়ের সংলাপ কৌশল

নিজস্ব প্রতিবেদক    ৭ জুন ২০২৬, ০৯:০৬ পি.এম.
ছবি: ভিওডি বাংলা গ্রাফিক্স

ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রোববার (৭জুন) ঢাকার গুলশানে অবস্থিত সিক্স সিজনস হোটেলে “দ্য আর্ট অব দ্য ডিল: আমেরিকান এক্সেলেন্স ইন নেগোসিয়েশন স্কিলস” কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠানে তিনি যোগাযোগ, নেতৃত্ব এবং চুক্তি বিষয়ক আলোচনার দক্ষতায় প্রশিক্ষিত বাংলাদেশের নতুন প্রজন্মের তরুণদের স্বীকৃতি দেন।

যুক্তরাষ্ট্রের ইংরেজি ভাষা বিশেষজ্ঞ জোএন মুনিস্টেরির সহায়তায় পরিচালিত ৪ দিনের এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের অ্যাকসেস ইংলিশ প্রোগ্রামের ৬০ জন প্রাক্তন শিক্ষার্থী।  

প্রশিক্ষণ কার্যক্রমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের “দ্য আর্ট অব দ্য ডিল” বইয়ে বর্ণিত নীতিমালার পাশাপাশি আলোচনা ও নেতৃত্ব বিকাশে ব্যবহৃত আমেরিকান পদ্ধতিগুলো অন্তর্ভুক্ত ছিল।

ভিওডি বাংলা/আরআর/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সংসদে তোফায়েলসহ ১৬ সাবেক এমপি-মন্ত্রীর মৃত্যুতে শোক প্রস্তাব
সংসদে তোফায়েলসহ ১৬ সাবেক এমপি-মন্ত্রীর মৃত্যুতে শোক প্রস্তাব
আ. লীগের অপকর্মের বৈধতাদানকারী সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: তথ্য প্রতিমন্ত্রী
আ. লীগের অপকর্মের বৈধতাদানকারী সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: তথ্য প্রতিমন্ত্রী
রামিসা হত্যার রায় আইনশৃঙ্খলা রক্ষায় দৃঢ় অঙ্গীকারের প্রতিফলন: প্রধানমন্ত্রী
রামিসা হত্যার রায় আইনশৃঙ্খলা রক্ষায় দৃঢ় অঙ্গীকারের প্রতিফলন: প্রধানমন্ত্রী